রাঙামাটিতে গরমে বেড়েছে তালের শাঁসের চাহিদা

রাঙামাটি প্রতিনিধি

সারাবাংলা

প্রচন্ড গরমে রাঙামাটিতে কদর বেড়েছে তালের শাঁসের। একটু স্বস্তি পেতে রাস্তার পাশে ফুটপাতে বিক্রি হওয়া রসালো এ ফলের

2026-05-18T17:43:35+00:00
2026-05-18T17:43:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাঙামাটিতে গরমে বেড়েছে তালের শাঁসের চাহিদা
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৫:৪৩ পিএম   (ভিজিট : ৪৭)
বেড়েছে তালের শাঁসের চাহিদা
X

বেড়েছে তালের শাঁসের চাহিদা

প্রচন্ড গরমে রাঙামাটিতে কদর বেড়েছে তালের শাঁসের। একটু স্বস্তি পেতে রাস্তার পাশে ফুটপাতে বিক্রি হওয়া রসালো এ ফলের স্বাদ নিচ্ছেন অনেকে। কচি তালের শাঁস ও পাকা তাল রাঙামাটিতে অনেক জনপ্রিয়। পুষ্টিগুণ সমৃদ্ধ এ ফলে বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে। এর বেশিরভাগ অংশ জলীয় হওয়ায় এটা খেলে দ্রুত শরীরে পানিশূন্যতা দূর করে।

সরেজমিনে দেখা যায়, রাঙ্গামাটির বাণিজ্যক এলাকা বনরুপা, বনরুপা বাজার, সমতাঘাট, রিজার্ভ বাজার, তবলছড়ি, কলেজগেইট, ভেদাভেদীসহ বিভিন্ন অলিগলিতে, রাস্তার পাশে তালের শাঁস বিক্রি হচ্ছে। 

ছোট-বড় সব বয়সের মানুষের পছন্দের খাবার হিসেবে সমাদৃত তালের শাঁস। মানুষের চাহিদা থাকায় পুরো জেলাজুড়ে ব্যাপক বিক্রি হচ্ছে এ ফল।

ক্রেতারা জানান, তালের শাঁসে কোনও ধরনের ভেজাল নেই। তালের শাঁস সুপারশপে বিক্রি হয় না, এটা কেবল ফুটপাত বা মহল্লার অলিগলিতে পাওয়া যায়। তালের শাঁস দামও নাগালের মধ্যে থাকায় সবাই খেতে পারছে।

জানা যায়, তালের শাঁস অনেক উপকারী। এটা ডায়টের জন্য বেশ কার্যকর। এছাড়া শুষ্ক ত্বক ও চুল পড়া বন্ধ করে। লিভার, কোষ্ঠকাঠিন্য, রক্তশূন্যতা এগুলোর জন্যেও উপকারী। এটা খেতেও সুস্বাদু। তাই এ সময়ে সবারই তালের শাঁস খাওয়া উপকারী।

তালের শাঁসের খুচরা বিক্রেতা নজরুল ইসলাম জানান, গরম এলেই তিনি তালের শাঁস বিক্রি করেন। আগে নিজ গ্রামে বিক্রি করতেন, এখন শহরে বিক্রি করেন। বেচাকেনাও ভালো। সব খরচ বাদ দিয় দৈনিক সাত-আটশ’ টাকা লাভ থাকে। গরম যতো বাড়ে তালের শাঁসের চাহিদাও বাড়ে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy