বিচার বিভাগকে রাজনীতিমুক্ত করতে সরকার কাজ করছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আগের সরকারের আমলে বিচার বিভাগকে রাজনীতিকরণ করা হয়েছিল এবং তা থেকে মুক্ত করতে বর্তমান সরকার কাজ করছে বলে

2026-05-18T19:34:16+00:00
2026-05-18T19:34:16+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
বিচার বিভাগকে রাজনীতিমুক্ত করতে সরকার কাজ করছে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৭:৩৪ পিএম   (ভিজিট : ৪৯)
মির্জা ফখরুল  ।  ফাইল ছবি
X

মির্জা ফখরুল । ফাইল ছবি

আগের সরকারের আমলে বিচার বিভাগকে রাজনীতিকরণ করা হয়েছিল এবং তা থেকে মুক্ত করতে বর্তমান সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার (১৮ মে) বিকালে ঢাকা ট্যাক্সেস বারের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারতকালে তিনি এ কথা বলেন।

দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকার সম্পূর্ণ বদ্ধপরিকর। অতীতের সমস্ত অনিয়ম ও দলীয়করণের বেড়াজাল ছিন্ন করে বিচার বিভাগকে তার নিজস্ব স্বাধীনতায় ফিরিয়ে আনাই এই সরকারের অন্যতম লক্ষ্য বলেও জানান তিনি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানসহ ঢাকা ট্যাক্সেস বারের নবনির্বাচিত শীর্ষ নেতারা।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy