রাফিনহা-কান্সেলোর গোলে বার্সেলোনার জয়

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ম্যাচ জুড়ে আক্রমণে দাপট দেখাল বার্সেলোনা। দুই অর্ধেই জালের দেখা পেলেন রাফিনহা। রিয়াল বেটিসকে হারিয়ে জয়ে ফিরল হান্সি

2026-05-18T20:00:49+00:00
2026-05-18T20:00:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাফিনহা-কান্সেলোর গোলে বার্সেলোনার জয়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৮:০০ পিএম   (ভিজিট : ২৪)
গোলের পর রাফিনহার উদযাপন।
X

গোলের পর রাফিনহার উদযাপন।

ম্যাচ জুড়ে আক্রমণে দাপট দেখাল বার্সেলোনা। দুই অর্ধেই জালের দেখা পেলেন রাফিনহা। রিয়াল বেটিসকে হারিয়ে জয়ে ফিরল হান্সি ফ্লিকের দল বার্সা। ন্যু ক্যাম্পে রোববার রাতে লা লিগার ম্যাচটি ৩-১ গোলে জিতেছে বার্সেলোনা। তাদের অন্য গোলদাতা জোয়াও কান্সেলো।

তিন ম্যাচ বাকি থাকতে টানা দ্বিতীয় লিগ শিরোপা জয়ের পর গত রাউন্ডে আলাভেসের মাঠে ১-০ গোলে হেরেছিল কাতালান দলটি। আর এই মৌসুমে লা লিগায় ঘরের মাঠে ১৯ ম্যাচ খেলে সবকটি জিতল বার্সেলোনা। ৩৭ ম্যাচে ৩১ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৯৪। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে বেটিস।

মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেয়া  রবার্তো লেভানদোভস্কি ঘরের মাঠে শেষ ম্যাচ খেললেন। শুরুর একাদশে নামা পোলিশ তারকাকে নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে তুলে নেওয়া হয়। কান্নাভেজা চোখে মাঠ ছাড়েন তিনি। তুমুল করতালিতে তাকে বিদায় জানায় সমর্থকরা। তৈরি হয় আবেগঘন এক মুহূর্ত।

ম্যাচ শুরুর আগে বার্সেলোনার খেলোয়াড়দের ‘গার্ড অব অনার’ দেয় বেটিস। ম্যাচের ২৮তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। দারুণ ফ্রি-কিকে গোলটি করেন রাফিনহা। প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখলেও প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি স্বাগতিকরা। ম্যাচের ৬২তম মিনিটে দ্বিগুণ হয় ব্যবধান। প্রতিপক্ষের ভুল পাসে বক্সের বাইরে বল পেয়ে ভেতরে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া।

ম্যাচের ৬৯তম মিনিটে সফল স্পট-কিকে ব্যবধান কমান ইসকো। বক্সে তাকেই বার্সেলোনা ডিফেন্ডার গাভি ফাউল করায় মনিটরে দেখে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। ৭৪তম মিনিটে আবার দুই গোলের লিড পুনরুদ্ধার করে বার্সেলোনা। পেদ্রির পাস ধরে বক্সের বাইরে থেকে শটে ঠিকানা খুঁজে যেন কান্সেলো।

ফল ছাপিয়ে ম্যাচ শেষেও সবকিছুর কেন্দ্রে ছিলেন লেভানদোভস্কি। হাত নেড়ে আবার সমর্থকদের অভিবাদনের জবাব দেন তিনি। তাকে শূন্যে ছোড়েন সতীর্থরা। তার হাতে বিশেষ স্বারক তুলে দেন বার্সেলোনা সভাপতি।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy