ভিনিসিয়াসের গোলে রিয়াল মাদ্রিদের জয়

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

প্রচণ্ড চাপের মুখে থাকা রিয়াল মাদ্রিদ পারফরম্যান্সে মন ভরাতে পারল না। তবে ভিনিসিউস জুনিয়রের গোলে প্রত্যাশিত জয় পেল

2026-05-18T20:09:05+00:00
2026-05-18T20:09:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভিনিসিয়াসের গোলে রিয়াল মাদ্রিদের জয়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৮:০৯ পিএম   (ভিজিট : ২১)
: ম্যাচের প্রথমার্ধে জয়সূচক গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র।
X

: ম্যাচের প্রথমার্ধে জয়সূচক গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র।

প্রচণ্ড চাপের মুখে থাকা রিয়াল মাদ্রিদ পারফরম্যান্সে মন ভরাতে পারল না। তবে ভিনিসিউস জুনিয়রের গোলে প্রত্যাশিত জয় পেল আলভারো আরবেলোয়ার দল। লা লিগায় রোববার রাতে সেভিয়াকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল। এদিনের এই জয়ে ৩৭ ম্যাচে ২৬ জয় ও পাঁচ ড্রয়ে ৮৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে সেভিয়া।

প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে প্রায় ৬০ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য সাতটি শট নিয়ে একটি লক্ষ্যে রাখতে পারে রেয়াল, এবং ওই শটেই এগিয়ে যায় তারা। চোট কাটিয়ে শুরুর একাদশে ফেরা এমবাপে ডি-বক্সে বুক দিয়ে বল নামালেও ভারসাম্য হারিয়ে শট নিতে পারেননি, প্লেসিং শটে ঠিকানা খুঁজে নেন ভিনিসিয়াস।

লিগে দুই ম্যাচ পর জালের দেখা পেলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এবারের লা লিগায় তার গোল হলো ১৬টি, মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২২টি। ম্যাচের বাকি সময়ে আরও পাঁচটি শট নিলেও, আর একটিও লক্ষ্যে রাখতে পারেনি সফরকারীরা! ৭১তম মিনিটে অবশ্য ভাগ্য সহায় হলে ব্যবধান বাড়াতে পারতো তারা; ভিনিসিউসের পাস পেয়ে ডি-বক্সের বাইরে থেকে ফ্রাঙ্কো মাস্তানতুয়োনের শট পোস্টে লাগে, ফিরতি বল ধরে ভিনিসিউসের শট পোস্টের একটু বাইরে দিয়ে যায়।

দুই মিনিট পর গোলরক্ষককে কাটিয়ে দুরূহ কোণ থেকে জালে বল পাঠান কিলিয়ান এমবাপে, কিন্তু অফসাইডে ছিলেন তিনি। পুরো ম্যাচে ১৩ শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখা সেভিয়া ম্যাচের অন্তিম মুহূর্তে গোল পেয়েই যেত; তবে কিকে সেলাসের বুলেট গতির শট কোনোমতে আটকে রেয়ালের জয় নিশ্চিত করেন থিবো কোর্তোয়া। শেষ রাউন্ডে আগামী শনিবার ঘরের মাঠে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে খেলবে রিয়াল।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy