‘গোল্ডেন মাস্টার্স’ জয়ের কীর্তি গড়ে জোকোভিচের পাশে সিনার

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

মঞ্চ ছিল প্রস্তুত। কাজটুকু সারলেন ইয়ানিক সিনার। কাসপের রুডকে হারিয়ে জিতলেন ইতালিয়ান ওপেন, গড়লেন ইতিহাস। রোমে রোববারের ফাইনালে

2026-05-18T21:12:17+00:00
2026-05-18T21:12:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘গোল্ডেন মাস্টার্স’ জয়ের কীর্তি গড়ে জোকোভিচের পাশে সিনার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৯:১২ পিএম   (ভিজিট : ৫৭)
ইতালিয়ান ওপেনের ট্রফি হাতে ইয়ানিক সিনার-ইন্টারনেট
X

ইতালিয়ান ওপেনের ট্রফি হাতে ইয়ানিক সিনার-ইন্টারনেট

মঞ্চ ছিল প্রস্তুত। কাজটুকু সারলেন ইয়ানিক সিনার। কাসপের রুডকে হারিয়ে জিতলেন ইতালিয়ান ওপেন, গড়লেন ইতিহাস। রোমে রোববারের ফাইনালে ৬-৪, ৬-৪ গেমে জেতেন চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সিনার।

স্রেফ দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৯টি মাস্টার্স টুর্নামেন্টের সবগুলো জয়ের কীর্তি গড়লেন তিনি, যেটিকে বলা হয় ‘গোল্ডেন মাস্টার্স।’ এতদিন এই নজির ছিল শুধু সার্বিয়ান গ্রেট নোভাক জোকোভিচের।

বর্তমানে র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় সিনার গত বছর এই টুর্নামেন্টের ফাইনালে কার্লোস আলকারাসের কাছে হেরেছিলেন। অবশেষে নিজ দেশের মাটিতে সপ্তম প্রচেষ্টায় অধরা শিরোপাটি তিনি জিততে পারলেন। এই নিয়ে চলতি বছরে পাঁচটি এটিপি মাস্টার্স-১০০০ শিরোপা জিতলেন ২৪ বছর বয়সী ইতালিয়ান।
একই সঙ্গে এটিপি মাস্টার্স-১০০০ এ তার টানা জয়ের রেকর্ড যাত্রা পৌঁছে গেল ৩৪ ম্যাচে। ১৯৭৬ সালে আদ্রিয়ানো পানাত্তার পর, রোমে পুরুষ এককে শিরোপা জয়ী প্রথম ইতালিয়ান খেলোয়াড় তিনি।

এই সাফল্যে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই আগামী সপ্তাহে ফরাসি ওপেন শুরু করবেন সিনার। চার গ্র্যান্ড স্ল্যামের মধ্যে শুধু এটাই এখনও জিততে পারেননি তিনি।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy