আইপিএলে কোহলির নতুন রেকর্ড

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি আবারও গড়লেন নতুন ইতিহাস। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথম ক্রিকেটার

2026-05-18T21:22:31+00:00
2026-05-18T21:22:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আইপিএলে কোহলির নতুন রেকর্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৯:২২ পিএম   (ভিজিট : ৪১)
ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি
X

ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি

আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি আবারও গড়লেন নতুন ইতিহাস। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথম ক্রিকেটার হিসেবে একক কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে ওপেনার হিসেবে ৫ হাজার ৫০০ রান পূর্ণ করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই তারকা।

ধর্মশালায় পাঞ্জাব কিংসের বিপক্ষে বিপক্ষে ম্যাচে ইনিংসের শুরুতেই বিশাল ছক্কা হাঁকিয়ে এই মাইলফলক স্পর্শ করেন কোহলি। যদিও ওপেনার হিসেবে ৫৫০০ রানের ক্লাবে আগে পৌঁছেছিলেন শিখর ধাওয়ান ও ডেভিড ওয়ার্নার, তবে তারা একাধিক দলের হয়ে খেলেছেন। কোহলি একমাত্র ক্রিকেটার যিনি একটি ফ্র্যাঞ্চাইজির জার্সিতেই এই কীর্তি গড়েছেন।

এদিন আরও একটি অনন্য রেকর্ড নিজের নামে লেখান তিনি। আইপিএলে টানা চতুর্থবার এবং সব মিলিয়ে নবম মৌসুমে ৫০০-এর বেশি রান করলেন তিনি, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। এই তালিকায় তার পরে রয়েছেন ডেভিড ওয়ার্নার ও কে এল রাহুল, দুজনেরই রয়েছে সাতটি করে ৫০০+ রানের মৌসুম।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy