৪৩৭ রান তাড়া করে জয়ের স্বপ্ন দেখছে পাকিস্তান!

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

চলতি সিরিজে এখনও পর্যন্ত ৪০০ স্পর্শ করতে পারেনি পাকিস্তান। গত ১০টি টেস্ট ইনিংসেও ৪০০ রানের মুখ দেখেনি তারা।

2026-05-18T21:42:01+00:00
2026-05-18T21:42:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৪৩৭ রান তাড়া করে জয়ের স্বপ্ন দেখছে পাকিস্তান!
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৯:৪২ পিএম   (ভিজিট : ৫০)
পাকিস্তানের বোলিং কোচ উমার গুল।
X

পাকিস্তানের বোলিং কোচ উমার গুল।

চলতি সিরিজে এখনও পর্যন্ত ৪০০ স্পর্শ করতে পারেনি পাকিস্তান। গত ১০টি টেস্ট ইনিংসেও ৪০০ রানের মুখ দেখেনি তারা। তবে এখন ৪৩৭ রান তাড়ায় জয়ের আশা এখনও জিইয়ে আছে বলেই মনে করেন পাকিস্তানের বোলিং কোচ উমার গুল। টেস্ট ইতিহাসে যদিও এত বেশি রান তাড়ার নজির নেই। তবে গুল শোনালেন ক্রিকেটীয় অনিশ্চয়তার সেই চিরায়ত আশাবাদ।

সিলেট টেস্টে জয়ের জন্য পাকিস্তানকে ৪৩৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। পাকিস্তান দুই ওভার ব্যাট করে রান করতে পারেনি, উইকেটও হারায়নি। টেস্ট ক্রিকেটের প্রায় দেড় বছরের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়ায় জয়ের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। ২০০৩ সালে অ্যান্টিগায় ৪১৮ রান তাড়ায় জিতেছিল তারা ৩ উইকেটে। পাকিস্তানকে তাই জিতত হলে রেকর্ড নতুন করে লিখতে হবে।

পাকিস্তানের ব্যাটিংয়ের যে হাল এবং বাংলাদেশের বোলিংয়ের যে শক্তি, তাতে সেই সম্ভাবনা সামান্য বললেও বাড়িয়ে বলা হয়। এই টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তান গুটিয়ে গেছে ২৩২ রানে। আগের টেস্টে তাদের শেষ ইনিংস শেষ হয়েছিল ১৬৩ রানে।

তৃতীয় দিনের খেলা শেষে তবু আশার কথা শোনালেন বোলিং কোচ গুল,দ আমাদের হাতে দু দিন সময় আছে। আকাশ মেঘলা থাকলে বা বৃষ্টি হলেও আমরা মানসিকভাবে প্রস্তুত যে, যথেষ্ট সময় আছে। আমরা যদি পুরোটা সময় ব্যাট করতে পারি, তাহলে জেতার একটা সুযোগ আছে, কারণ আমরা শুধু ড্র চাইছি না। আগেই যেমনটা বলেছি, আমরা রান তাড়া করার জন্য প্রস্তুত। দুই-তিনটি ভালো জুটি খুব গুরুত্বপূর্ণ হবে। ৪৩৭ রান তাড়া করতে হলে সাহসী হতে হবে এবং ইতিবাচক ক্রিকেট খেলতে হবে। ক্রিকেটে যে কোনো কিছুই সম্ভব, এবং দুই দলের জন্যই সম্ভাবনা রয়েছে।
প্রায় অসম্ভবকে সম্ভব করার লক্ষ্যে পাকিস্তানের বোলিং কোচকে ভরসা জোগাচ্ছে সিলেটের উইকেট,দ সত্যি বলতে, প্রথম দিন আর্দ্রতার কারণে উইকেট বোলারদের সাহায্য করেছিল এবং কিছুটা সিম ও সুইং হচ্ছিল। তবে দ্বিতীয় ও তৃতীয় দিনে আমি বলব, পিচ ব্যাটসম্যানদের জন্য পুরোপুরি ভালো ছিল। বল যেভাবে ব্যাটে আসছে, তাতে ব্যাটসম্যানরা অনেক সময় পাচ্ছে। এখন পর্যন্ত পিচ ব্যাটিংয়ের জন্য খুবই ভালো।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy