প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৯:৫০ এএম (ভিজিট : ৬২)

X
ফাইল ছবি
ঈদুল আজহা উপলক্ষে আগামী শনিবার (২৩ মে) সাপ্তাহিক ছুটির দিন হলেও দেশের সব সরকারি-বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। এরপর সোমবার থেকে এসব প্রতিষ্ঠানে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু হবে।
সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক (ডিএফআইএম) আবুল কালাম আজাদের সই করা ওই সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১৪ মে তারিখের স্মারক অনুযায়ী আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফাইন্যান্স কোম্পানিগুলোর সব ব্যবসা কেন্দ্র, শাখা ও বুথ আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত বন্ধ থাকবে।
তবে এর আগে শনিবার (২৩ মে) সাপ্তাহিক ছুটির দিন এবং পরদিন রবিবার (২৪ মে) ফাইন্যান্স কোম্পানিগুলোর সব ব্যবসা কেন্দ্র, শাখা ও বুথ খোলা থাকবে। ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এর ৪১(২)(ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে বলেও সার্কুলারে উল্লেখ রয়েছে।