কেরালায় সতীশনের মন্ত্রিসভায় স্থান পেলেন ৬ মুসলিম সদস্য

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

তিরুবনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। মুখ্যমন্ত্রী সতীশনের পাশাপাশি তার ২০ সদস্যের পূর্ণাঙ্গ মন্ত্রিসভাও শপথ নেন।

2026-05-19T09:58:21+00:00
2026-05-19T09:58:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেরালায় সতীশনের মন্ত্রিসভায় স্থান পেলেন ৬ মুসলিম সদস্য
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৯:৫৮ এএম   (ভিজিট : ৫৫)
মুখ্যমন্ত্রী সতীশন শপথ নেন
X

মুখ্যমন্ত্রী সতীশন শপথ নেন

ভারতের কেরালায় নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন প্রবীণ কংগ্রেস নেতা ভি ডি সতীশন। সোমবার (১৮ মে) তিরুবনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। মুখ্যমন্ত্রী সতীশনের পাশাপাশি তার ২০ সদস্যের পূর্ণাঙ্গ মন্ত্রিসভাও শপথ নেন।

জোটসঙ্গী ‘ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ’ (IUML)-এর শীর্ষনেতা পি কে কুনহালিকুট্টি, পি কে বশির, এন সামসুদ্দিন, কে এম শাজি, ভি ই আব্দুল গফুর ও টি সিদ্দিক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তারা সকলেই মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি।

নতুন এই মন্ত্রিসভায় অভিজ্ঞ ও তরুণ প্রজন্মের চমৎকার মেলবন্ধন ঘটানো হয়েছে। ২০ সদস্যের এই ক্যাবিনেটে কংগ্রেসের হেভিওয়েট নেতা রমেশ চেন্নিথালা, কে মুরলীধরণ এবং কেপিসিসি (KPCC) প্রধান সানি জোসেফ স্থান পেয়েছেন।

মন্ত্রিসভার অন্য সদস্যরা হলেন— মন্স জোসেফ, শিবু বেবি জন, অনুপ জ্যাকব, সি পি জন, এ পি অনিল কুমার, পি সি বিষ্ণুনাথ, রোজি এম জন, বিন্দু কৃষ্ণা, এম লিজু, কে এ তুলসী এবং ও জে জনীশ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, ওয়ায়নাডের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। তবে প্রশাসনিক ব্যস্ততা এবং নিরাপত্তা সংক্রান্ত কারণে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

১৯৬৪ সালে কোচির কাছে নেত্তুরে জন্মগ্রহণ করা ভি ডি সতীশন নেহরুবাদী ভাবধারায় গভীরভাবে বিশ্বাসী। তিনি এরনাকুলাম জেলার পরাভুর কেন্দ্র থেকে টানা ছয়বারের বিধায়ক। 




  বিষয়:   ভারত  কেরালা  মুসলিম 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy