লাখাইয়ে পরিত্যক্ত ঘরের পাশ থেকে গাঁজা গাছসহ আটক ১

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জের লাখাই উপজেলায় লোকচক্ষুর আড়ালে গড়ে তোলা একটি গাঁজা চাষের সন্ধান পেয়েছে পুলিশ।সোমবার (১৮ মে) সন্ধ্যায় গোপন সংবাদের

2026-05-19T14:24:11+00:00
2026-05-19T14:24:11+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
লাখাইয়ে পরিত্যক্ত ঘরের পাশ থেকে গাঁজা গাছসহ আটক ১
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ২:২৪ পিএম   (ভিজিট : ২৫)
লাখাইয়ে পরিত্যক্ত ঘরের পাশ থেকে গাঁজা গাছসহ আটক ১
X

লাখাইয়ে পরিত্যক্ত ঘরের পাশ থেকে গাঁজা গাছসহ আটক ১

হবিগঞ্জের লাখাই উপজেলায় লোকচক্ষুর আড়ালে গড়ে তোলা একটি গাঁজা চাষের সন্ধান পেয়েছে পুলিশ।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানা পুলিশের একটি দল উপজেলার বুল্লা ইউনিয়নের বেগুনাই গ্রামের নিভৃত পল্লীর পরিত্যক্ত ঘরের পাশ থেকে তাজা গাঁজা গাছ ও  ঘরে রক্ষিত গাঁজাসহ মোঃ মহিদ মিয়া (৪০) কে আটক করে। মহিদ মিয়া ওই গ্রামের মৃতঃ গেদু মিয়ার পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার প্রত্যন্ত অঞ্চলের একটি বাড়ির পরিত্যক্ত ঘরের পাশে গোপনে গাঁজার চাষ করা হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানা পুলিশ সেখানে বিশেষ অভিযান চালায়, অভিযানকালে ঘটনাস্থল থেকে গাঁজা গাছ ও গাঁজাসহ জড়িত থাকা ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফ আহমেদ জানান, মাদকের বিরুদ্ধে পুলিশ সম্পূর্ণ 'জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। এছাড়াও  উপজেলার যেকোনো ধরনের অপরাধ প্রবণতা রোধ এবং মাদক নির্মূলে পুলিশের এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে আইনি প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার তাকে হবিগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy