চন্দনাইশে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ শুরু

চন্দনাইশ ( চট্টগ্রাম ) প্রতিনিধি

সারাবাংলা

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ” এ প্রতিপাদ্যকে ধারণ করে চট্টগ্রামের চন্দনাইশে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ শুরু হয়েছে।

2026-05-19T15:45:17+00:00
2026-05-19T15:45:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চন্দনাইশে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ শুরু
চন্দনাইশ ( চট্টগ্রাম ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৩:৪৫ পিএম   (ভিজিট : ৮৯)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ” এ প্রতিপাদ্যকে ধারণ করে চট্টগ্রামের চন্দনাইশে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ শুরু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টার দিকে রাজধানীর তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে ভার্চুয়ালি দেশব্যাপী এ মেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি। এরই ধারাবাহিকতায় উপজেলা ভূমি অফিস চন্দনাইশের উদ্যোগে উপজেলা পর্যায়ে বর্ণাঢ্য র‍্যালী, বেলুন উড়ানোর মধ্য দিয়ে উদ্বোধনী  অনুষ্ঠান ও জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান উদ্বোধনী বক্তব্যে বলেন, ভূমিসেবা মেলা-২০২৬ এর মাধ্যমে সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত নানা জটিলতা সম্পর্কে সরাসরি পরামর্শ ও সমাধান পাচ্ছেন। সরকারের লক্ষ্য হলো ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণভাবে ডিজিটাল, স্বচ্ছ ও জনবান্ধব করা। এতে হয়রানি কমবে, সময় ও খরচ সাশ্রয় হবে এবং জনগণ ঘরে বসেই ভূমিসেবা গ্রহণ করতে পারবেন।

তিনি আরও বলেন, ভূমি সংক্রান্ত সেবায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ফলে দুর্নীতি ও ভোগান্তি অনেকাংশে কমেছে। জনগণকে এ ধরনের সেবা সম্পর্কে সচেতন করতে এবং সেবাগ্রহণে উৎসাহিত করতেই এ মেলার আয়োজন করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা'র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মো. আজাদ হোসেন। এতে অন‍্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রশ্মি চাকমা, চন্দনাইশ থানার ওসি (তদন্ত) মোঃ  লিটন মিয়া, প্রাথমিক শিক্ষা কমকর্তা মোঃ কবির হোসেন, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, উপজেলা ভূমি অফিসের কানুনগো রুই প্রু চাই মারমা।

এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গনমাধ‍্যমকর্মী ও সেবাগ্রহীতারা অংশ নেন।

১৯ মে থেকে ২১ মে পর্যন্ত চলমান এ মেলায় নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, ই-নামজারি ও অনলাইন আবেদনসহ বিভিন্ন ভূমিসেবা সম্পর্কে সরাসরি তথ্য ও সহায়তা প্রদান করা হবে।

আয়োজকরা জানান, ভূমিসেবা এখন আরও সহজ, আধুনিক ও জনবান্ধব। সাধারণ মানুষকে দ্রুত, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা প্রদানের লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে।




  বিষয়:   জনবান্ধব  নিরাপদ ভূমি  চট্টগ্রাম 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy