‘দিল্লির মানচিত্র’ চিরতরে বদলে দেয়ার হুঁশিয়ারি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের বিরুদ্ধে ভারত যদি কোনো ধরনের সামরিক দুঃসাহস দেখানোর চেষ্টা করে, তবে দিল্লির মানচিত্র ও ভূগোল চিরতরে বদলে

2026-05-19T20:15:57+00:00
2026-05-19T20:15:57+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
‘দিল্লির মানচিত্র’ চিরতরে বদলে দেয়ার হুঁশিয়ারি পাকিস্তানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:১৫ পিএম   (ভিজিট : ৪৪)
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ
X

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ

পাকিস্তানের বিরুদ্ধে ভারত যদি কোনো ধরনের সামরিক দুঃসাহস দেখানোর চেষ্টা করে, তবে দিল্লির মানচিত্র ও ভূগোল চিরতরে বদলে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি সতর্ক করে বলেন, এমন পরিস্থিতিতে ভারত ‘ইতিহাসের অংশে’ পরিণত হওয়ার ঝুঁকিতে পড়বে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের জনপ্রিয় টক শো ‘ক্যাপিটাল টক’-এ অংশ নিয়ে খাজা আসিফ এসব কথা বলেন। ভারতের সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ডের প্রেক্ষিতে তিনি এই কড়া প্রতিক্রিয়া জানান।

খাজা আসিফ দাবি করেন, ভারতের সাম্প্রতিক সামরিক অভিযানের জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’ নামে একটি বড় ধরনের পাল্টা হামলা পরিচালনা করেছে। পাকিস্তানের দাবি অনুযায়ী, ওই অভিযানে ভারতের রাফালসহ অন্তত ৮টি যুদ্ধবিমান এবং বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। যদিও পাকিস্তানের এই দাবি কোনো স্বাধীন বা আন্তর্জাতিক সংস্থা থেকে এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি।

প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে টানা ৮৭ ঘণ্টা রক্তক্ষয়ী সংঘাত চলার পর গত ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। তিনি দাবি করেন, এই সংঘাতের ফলে আন্তর্জাতিক অঙ্গনে ভারত এখন এক চরম ‘বিব্রতকর’ পরিস্থিতির মুখে পড়েছে।

আঞ্চলিক রাজনীতির সমীকরণ টেনে খাজা আসিফ বলেন, “দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব এখন পড়তির দিকে। বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দিল্লির সম্পর্ক আগের চেয়ে অনেক দুর্বল হয়ে পড়েছে।” বিপরীতে পাকিস্তান এই অঞ্চলে একটি ‘সম্মানজনক ও শক্তিশালী’ অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে বলেও দাবি করেন তিনি।

অনুষ্ঠানে ভারত ও ইসরায়েলের মধ্যকার ক্রমবর্ধমান সম্পর্কের সমালোচনা করে তিনি বলেন, এই দুই দেশের কৌশলগত লক্ষ্য ও স্বার্থের মধ্যে এক অদ্ভুত মিল লক্ষ্য করা যাচ্ছে। দিল্লির এই আগ্রাসী মনোভাব বজায় থাকলে ভবিষ্যতে দক্ষিণ এশিয়ায় বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy