নেইমারকে বিশ্বকাপ দলে রাখার কারণ জানালেন আনচেলত্তি

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

অসংখ্য ভিডিও ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। টিভি পর্দার সামনে যারা অপেক্ষায় ছিলেন, আয়োজন করে যারা বড় পর্দায় দেখছিলেন,

2026-05-19T20:45:31+00:00
2026-05-19T20:45:31+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নেইমারকে বিশ্বকাপ দলে রাখার কারণ জানালেন আনচেলত্তি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:৪৫ পিএম   (ভিজিট : ২৮)
X

অসংখ্য ভিডিও ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। টিভি পর্দার সামনে যারা অপেক্ষায় ছিলেন, আয়োজন করে যারা বড় পর্দায় দেখছিলেন, শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ, নেইমারের নাম ঘোষণা মাত্র উল্লাসে-গর্জনে সবাই প্রকম্পিত করে তুলছেন চারপাশ। রিও দে জেনেইরোতে কার্লো আনচেলত্তি যেখানে স্কোয়াড ঘোষণা করলেন, সেই আঙিনাতেও ছিল একই চিত্র। নেইমারের নাম উচ্চারিত হওয়া মাত্র এমন হুল্লোড় শুরু হলো যে, ব্রাজিল কোচকে কিছুক্ষণ চুপ থেকে অপেক্ষা করতে হলো।

নেইমারকে ব্রাজিলের বিশ্বকাপ দলে পেতে লোকের আকাঙ্ক্ষা কতটা তীব্র ছিল, তাকে ঘিরে আবেগের মাত্রা কেমন, সবকিছুই ফুটে উঠছে এসবে। প্রশ্নটাও উঠতে পারে, জনপ্রিয়তার জন্যই কি ব্রাজিলের সফলতম গোলস্কোরারকে রাখা হলো দলে?

আনচেলত্তি অবশ্য বেশ আগেই বলেছিলেন, নেইমারকে নেওয়ার ক্ষেত্রে লোকের চাওয়ার কথাকে বিবেচনা করবেন না তিনি। কোচ সবসময়ই বলে আসছিলেন, ফিটনেস শতভাগ থাকলই ৩৪ বছর বয়সি তারকাকে দতলে নেবেন তিনি। দল ঘোষণার পরও কোচ বললেন ফিটনেসের কথাই। পাশাপাশি তিনি ভরসা রাখছেন তিনটি বিশ্বকাপ খেলা তারকার অভিজ্ঞতায়ও। তিনি বলেন,‘ সেতার ফিটনেস উন্নত করেছে। এই বিশ্বকাপে দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবে। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে পর্যন্ত সে ফিটনেসে আরও উন্নতি করতে পারে। এই ধরনের প্রতিযোগিতায় তার অভিজ্ঞতা আছে, আমাদের দলের ভালোবাসা আছে তার প্রতি। সে এই দলে আরও ভালো আবহ তৈরি করতে পারবে।’

এক বছর আগে ব্রাজিলের দায়িত্ব নেওয়া আনচেলত্তি এই প্রথম দলে ডাকলেন নেইমারকে। ২০২৩ সালের অক্টোবরে গুরুতর চোটে ছিটকে পড়ার পর প্রথমবার জাতীয় দলে ফিরলেন ১২৮ ম্যাচ খেলা তারকা। আনচেলত্তি আনুষ্ঠানিকভাবে নাম জানানোর আগেই অবশ্য আভাস মিলতে শুরু করেছিল। দল ঘোষণার কিছুক্ষণ আগে নেইমার তার ইনস্টাগ্রাম বায়োতে একটি ইঙ্গিতপূর্ণ পরিবর্তন আনেন। এর আগে তিনি যেখানে খেলছিলেন, সেই জায়গা হিসেবে শুধু সান্তোসের কথাই উল্লেখ করেছিলেন, কিন্তু এবার ব্রাজিলের নামও যোগ করেন।

চোটের কারণে আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন এদের মিলিতাও, রদ্রিগো, এস্তেভোঁর মতো তারকা। স্কোয়াড নিয়ে তাই নেইমার ছাড়া আর খুব বেশি আগ্রহের জায়গা ছিল না। উল্লেখযোগ্যদের মধ্যে বাদ পড়েছেন কেবল জোয়াও পেদ্রো। চেলসির হয়ে বেশ ভালো মৌসুম কাটানো ২৪ বছর বয়সী ফরোয়ার্ডকে রাখতে না পেরে সমবেদনা জানালেন আনচেলত্তি,‘ বিশ্বাস করুন, জোয়াও পেদ্রোর জন্য আমার খুব খারাপ লাগছে। এই মৌসুমে সে যেভাবে খেলছে, তাতে সম্ভবত বিশ্বকাপে যাওয়া উচিত ছিল তার। তবে, সবিনয়ে বলছি, জায়গা নিয়ে এত প্রতিযোগিতার মধ্যে, আমরা তার আগে অন্য খেলোয়াড়দের বেছে নিয়েছি... কিন্তু জোয়াও পেদ্রোর জন্য আমাদের সত্যিই খুব খারাপ লাগছে। আমি দুঃখিত।’

আনচেলত্তি বললেন, স্কোয়াড চূড়ান্ত করা তার জন্য ছিল কঠিন পরীক্ষা। দলীয় চেতনা ও মানসিকতা দিয়ে বিশ্বকাপে ভালো কিছু করার আশায় তিনি,‘ ২৬ জন ফুটবলার বাছাই করা খুব কঠিন ছিল, কারণ এই দেশে জায়গার জন্য প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি। কিছু ফুটবলারকে এই তালিকার বাইরে থাকতেই হবে। আমি খুবই দুঃখিত এবং তাদের প্রচেষ্টার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমরা বিশ্বাস করি, এই দলটি জাতীয় দলের হয়ে মানসম্মত ফুটবল খেলতে সক্ষম, যাদের মধ্যে রয়েছে অসাধারণ সম্মিলিত চেতনা, মনোভাব এবং একাগ্রতা। আমি জানি এটি নিখুঁত তালিকা নয়, কিন্তু নিখুঁত দল বলে কিছু হয় না।’
মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ১৩ জুন বিশ্বকাপ শুরু করবে ব্রাজিল। ‘সি’ গ্রুপে তাদের সঙ্গী স্কটল্যান্ড ও হাইতি।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy