পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা, রোনালদোসহ রয়েছেন যারা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের দল ঘোষণা করেছেন পর্তুগিজ কোচ রবার্তো মার্টিনেজ। ২৭ সদস্যের ঘোষিত এই স্কোয়াডে স্বাভাবিকভাবেই জায়গা

2026-05-19T21:31:30+00:00
2026-05-19T21:31:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা, রোনালদোসহ রয়েছেন যারা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৯:৩১ পিএম   (ভিজিট : ৬৩)
পর্তুগাল জাতীয় ফুটবল দল-ফাইল ছবি
X

পর্তুগাল জাতীয় ফুটবল দল-ফাইল ছবি

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের দল ঘোষণা করেছেন পর্তুগিজ কোচ রবার্তো মার্টিনেজ। ২৭ সদস্যের ঘোষিত এই স্কোয়াডে স্বাভাবিকভাবেই জায়গা পেয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ষষ্ঠবারের মতো পর্তুগালের বিশ্বকাপ দলে জায়গা হলো ৪১ বছর বয়সী এই ফুটবল তারকার।

কোচ মার্টিনেজ এবার অভিজ্ঞতার সাথে তরুণ প্রজন্মের এক দুর্দান্ত ভারসাম্য রেখে স্কোয়াড সাজিয়েছেন। আসন্ন বিশ্বকাপের গ্রুপ ‘কে’-তে পর্তুগালের প্রতিপক্ষ হিসেবে খেলবে কলম্বিয়া, উজবেকিস্তান এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। আগামী ১৭ জুন হিউস্টনে কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। এরপর ২৩ জুন একই ভেন্যুতে উজবেকিস্তান এবং ২৮ জুন মিয়ামিতে কলম্বিয়ার মুখোমুখি হবে রোনালদো বাহিনী।

পর্তুগালের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড:গোলরক্ষক : দিওগো কস্তা, জোসে সা, রুই সিলভা ও রিকার্দো ভেলহো। রক্ষণভাগ : দিওগো দালোত, নেলসন সেমেদো, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস, গনসালো ইনাসিও, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, টমাস আরাউজো, ও ম্যাথিউস নুনেস। মাঝমাঠ ও আক্রমণভাগ: রুবেন নেভেস, সামুয়েল কস্তা, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা, ক্রিশ্চিয়ানো রোনালদো, জোয়াও ফেলিক্স, ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইসাও, পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও, গনসালো গেদেস ও গনসালো রামোস।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy