চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি চন্দনাইশ থানার দিদারুল ইসলাম সিকদার

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ ( চট্টগ্রাম ) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার।

2026-05-20T11:22:37+00:00
2026-05-20T11:22:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি চন্দনাইশ থানার দিদারুল ইসলাম সিকদার
মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ ( চট্টগ্রাম ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ১১:২২ এএম   (ভিজিট : ১০১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার।

 মঙ্গলবার (১৯ মে) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ আয়োজিত মাসিক কল্যাণ ও অপরাধ সভায় আনুষ্ঠানিকভাবে জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম তাকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন। 

মামলার রহস্য উদঘাটন, মাদক উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় তাকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

 এ প্রসঙ্গে ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, ঊর্ধ্বতন অফিসারদের নিবিড় তদারকি, থানার প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রম, কর্তব্যনিষ্ঠা এবং দায়িত্বের প্রতি আনুগত্য আমার জন্য সহায়ক হয়েছে। এ পুরষ্কার আমাকে আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে।

 উল্লেখ্য, গত ৫ মে চট্টগ্রামের ডিএসবি শাখায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) থেকে চন্দনাইশ থানায় যোগ দেন ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার।




  বিষয়:   চট্টগ্রাম  চন্দনাইশ  থানা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy