কাপাসিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়ায় জমকালো আয়োজনে ফায়ার সার্ভিস

2026-05-20T14:46:22+00:00
2026-05-20T14:46:22+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
কাপাসিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ২:৪৬ পিএম   (ভিজিট : ৮০)
কাপাসিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন
X

কাপাসিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়ায় জমকালো আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।


বুধবার (২০ মে) সকাল ১০টার দিকে কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন চত্বরে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।


কাপাসিয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মাহফুজুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীম। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ নাহিদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান আকন্দ, উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারন কর্মকর্তা সৈয়দ শাকিল আহমেদ, কাপাসিয়া মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রাসেল সরকার প্রমুখ। স্টেশন অফিসার সহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।


গতি, সেবা ও ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, কাপাসিয়ার আয়োজনে এ অনুষ্ঠানের সূচনা ঘটে। অনুষ্ঠানে স্টেশনের কর্মকর্তা ও অগ্নিযোদ্ধারা উপস্থিত থেকে ফায়ার সপ্তাহের বিভিন্ন কর্মসূচি ও জনসচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন করেন।


উপস্থিত বক্তারা বলেন, যেকোনো দুর্যোগ ও অগ্নিকাণ্ডে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জানমাল রক্ষা করতে ফায়ার সার্ভিসের কর্মীরা সদা প্রস্তুত থাকে। ফায়ার সার্ভিস সপ্তাহ পালনের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফায়ার সার্ভিসের বিশেষ মহড়া ও সচেতনতাামূলক কার্যক্রম প্রদর্শন করা হয়।


অনুষ্ঠান পরিচালনা করেন ফায়ার ফাইটার মোঃ শাহজাহান। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy