নতুন পে স্কেল-বাস্তবায়ন কীভাবে, তা নিয়ে কথাবার্তা চলছে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অর্থ-বানিজ্য

জুলাইয়ে শুরু হতে যাওয়া নতুন অর্থবছরে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে কী হারে বাড়ছে, তা এখনো পুরোপুরি পরিষ্কার নয়।

2026-05-20T15:02:25+00:00
2026-05-20T15:02:25+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
নতুন পে স্কেল-বাস্তবায়ন কীভাবে, তা নিয়ে কথাবার্তা চলছে: অর্থমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৩:০২ পিএম   (ভিজিট : ৮১)
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
X

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নবম পে-স্কেল আগামী ১ জুলাই থেকে বাস্তবায়নের ইঙ্গিত দিয়েছে সরকার। 

জুলাইয়ে শুরু হতে যাওয়া নতুন অর্থবছরে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে কী হারে বাড়ছে, তা এখনো পুরোপুরি পরিষ্কার নয়।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আগামী বাজেটে নতুন বেতন কাঠামো বা নবম পে-স্কেল বাস্তবায়ন হবে। কীভাবে তা হবে, সেটি নিয়ে আলোচনা চলছে।

জানা গেছে, সরকার আগামী তিন বছরে এ বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়ন করতে চাইছে। তবে সরকারি চাকরিজীবীরা শুরু থেকেই নতুন বেতন কাঠামো দেওয়ার দাবি জানিয়েছেন। সরকারি চাকরিজীবীদের সর্বশেষ বেতন কাঠামো ঘোষণা করা হয়েছিল ২০১৫ সালে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন ‘আগামী বাজেটেই নতুন বেতনকাঠামো নিশ্চিতভাবে বাস্তবায়ন হবে। তবে বাস্তবায়ন কীভাবে হবে, এ নিয়ে কথাবার্তা চলছে।’ 

নবম পে-স্কেল এবারের বাজেটেই পুরোপুরি বাস্তবায়ন, নাকি ধাপে ধাপে, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘(বাস্তবায়ন) এ বাজেটেই শুরু হবে।’ 

শেষ পর্যন্ত মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটির সুপারিশ অনুযায়ীই সরকার পে স্কেল বাস্তবায়ন করবে নাকি করবে না, তা নিয়েও আলোচনা চলছে বলে জানান অর্থমন্ত্রী।




  বিষয়:   জুলাই  অর্থবছর  চাকরিজীবী 



Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy