ফুলবাড়ীর উন্নয়নে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধের আহবান এমপি ড.আতিক মুজাহিদের

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

কুড়িগ্রামের ফুলবাড়ী থেকে মাদক নিমূর্লে ও ফুলবাড়ী উপজেলার উন্নয়নে সকল রাজনৈতিক দলসহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান

2026-05-20T16:49:22+00:00
2026-05-20T16:49:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফুলবাড়ীর উন্নয়নে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধের আহবান এমপি ড.আতিক মুজাহিদের
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৪:৪৯ পিএম   (ভিজিট : ৭৬)
ফুলবাড়ীর উন্নয়নে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধের আহবান এমপি ড.আতিক মুজাহিদের
X

ফুলবাড়ীর উন্নয়নে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধের আহবান এমপি ড.আতিক মুজাহিদের

কুড়িগ্রামের ফুলবাড়ী থেকে মাদক নিমূর্লে ও ফুলবাড়ী উপজেলার উন্নয়নে সকল রাজনৈতিক দলসহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানালেন কুড়িগ্রামি-২ আসনের ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য এমপি আতিক মুজাহিদ।

বুধবার দুপুরে ফুলবাড়ী উপজেলা আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভায় উপদেষ্টার বক্তব্য প্রদানকালে তিনি জন গুরুত্বপূর্ণ এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ফুলবাড়ী ইউএনও দিলারা আকতার। 

‘এমপি আতিক মুজাহিদ আরও বলেন, আপনারা সকল রাজনৈতিক দলের নেতৃবর্গ ঐক্যবদ্ধ হয়ে বসে ফুলবাড়ী উপজেলার উন্নয়ন ও সমস্যার বিষয়গুলো লিপিবদ্ধ করে আমাকে দিন। আমি সেগুলো জাতীয় সংসদসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে তা পুশ করে দাবি আদায় করে আনবো’।

তিনি এ সময় হুঁশিয়ারী ব্যক্ত করে ফুলবাড়ী উপজেলার সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্দ্যেশ্যে বলেন, ‘আপনারা জনগণের সেবা না করে যদি দুর্ণীতির আশ্রয় নেন। তাহলে এখানে থাকতে পারবেন না। পুলিশকে উদ্দেশ্য করে এমপি বলেন, পুলিশ চাইলেই মাদক ব্যবসা বন্ধ হয়না, মাদক ব্যবসায়ী থাকতে পারে, আমার বিশ্বাস হয়না। আমি সব জায়গায় আমার লোক সেট করেছি। তারা আমাকে সব খবর জানাবে’।

এতে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ী থানার এসআই শাহ আলম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপিত লোকমান হোসেন, সাবেক সাধারন সম্পাদক আব্দুল মান্নান মুকুল, সাবেক যুবদল সভাপতি সামসুজ্জামান হাসু, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মালেক, কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন, উপজেলা প্রকৌশলী মামুনুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ চন্দন কুমার সরকার, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুর রহমান রিজু, প্রেসক্লাব ফুলবাড়ীর সভাপতি অলিউর রহমান নয়ন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ হাফিজুল ইসলাম, বিজিবি কাশিপুর কোম্পানীর কমান্ডার জাহিদ প্রমূখ।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy