কাঁঠালিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা মিতুকে সংবর্ধনা

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠির কাঁঠালিয়ায় সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।মঙ্গলবার বিকেলে উপজেলা

2026-05-20T18:22:17+00:00
2026-05-20T18:22:17+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
কাঁঠালিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা মিতুকে সংবর্ধনা
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৬:২২ পিএম   (ভিজিট : ৭৫)
কাঁঠালিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতুকে সংবর্ধনা
X

কাঁঠালিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতুকে সংবর্ধনা

ঝালকাঠির কাঁঠালিয়ায় সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। 


মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কাঁঠালিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উদ্যোগে এ প্রতিনিধি সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মো. আমির হোসেন। এতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


সংবর্ধিত অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু বলেন, কাঁঠালিয়ার মানুষের ভালোবাসা ও সম্মান আমাকে আরও দায়িত্বশীল করেছে। জনগণের প্রত্যাশা পূরণে আমি সবসময় কাজ করে যাব। এলাকার উন্নয়ন, নারী শিক্ষা, স্বাস্থ্যসেবা ও তরুণদের কর্মসংস্থানের বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া হবে।


তিনি আরও বলেন, মানুষের সুখ-দুঃখের পাশে থেকে একটি উন্নত ও সমৃদ্ধ কাঁঠালিয়া গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পরে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যের সফলতা কামনা করেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy