সংসদ বিলুপ্তির বিল পাস, বেজে গেল নেতানিয়াহুর বিদায়ঘণ্টা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে আগাম নির্বাচন এবং পার্লামেন্ট বিলুপ্ত করা সংক্রান্ত একটি বিল পাস হয়েছে। আজ বুধবার (২০ মে)

2026-05-20T19:34:32+00:00
2026-05-20T19:34:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সংসদ বিলুপ্তির বিল পাস, বেজে গেল নেতানিয়াহুর বিদায়ঘণ্টা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৭:৩৪ পিএম   (ভিজিট : ৫৯)
বেনিয়ামিন নেতানিয়াহু
X

বেনিয়ামিন নেতানিয়াহু

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে আগাম নির্বাচন এবং পার্লামেন্ট বিলুপ্ত করা সংক্রান্ত একটি বিল পাস হয়েছে। আজ বুধবার (২০ মে) এ বিলের পক্ষে ভোট দিয়েছেন ১১০ জন আইনপ্রণেতা। কেউ বিপক্ষে অবস্থান নেননি বলে জানিয়েছেন নেসেটের স্পিকার আমির ওহানা। নিরাপত্তা সংক্রান্ত একটি বৈঠকের কারণে ভোটাভুটির সময় দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেসেটে উপস্থিত ছিলেন না।

পার্লামেন্ট বিলুপ্তির বিল অনুমোদনের ফলে ইসরায়েলে আগাম নির্বাচনের পথ প্রশস্ত হয়েছে। সাম্প্রতিক একাধিক জরিপ বলছে, যদি আগাম নির্বাচন হয়, তাহলে নেতানিয়াহুর পরাজিত হওয়ার সম্ভাবনা বেশি। এমনকি যদি নির্ধারিত সময়েও নির্বাচন হয়, তবুও নেতানিয়াহু এবং তার দল লিকুদ পার্টির জয়ের আশা ক্ষীণ।

বিলটি আইনে পরিণত হওয়ার আগে আরও অধিকতর পর্যালোচনার প্রয়োজন হবে। ইসরায়েলে সর্বশেষ জাতীয় নির্বাচন হয়েছিল ২০২২ সালের মে মাসে। সংবিধান অনুসারে আগামী নির্বাচন হবে চলতি ২০২৬ সালের ২৭ অক্টোবর। বিলটি পাসের পর এখন আগাম নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা শুরু হবে।

বিশ্লেষকরা বলছেন, সেপ্টেম্বর নাগাদ আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সে বিষয়ে ঐকমত্য না এলে নির্বাচনের পূর্বনির্ধারিত সময়ের কাছাকাছি তথা অক্টোবরেই জাতীয় নির্বাচন হতে পারে।

পার্লামেন্ট বিলুপ্তির প্রধান কারণ হিসেবে সামনে এসেছে কট্টরপন্থি ইহুদি দলগুলোর দাবির প্রসঙ্গ। ঐতিহাসিকভাবে এসব দল লিকুদ পার্টি এবং নেতানিয়াহুর ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র হলেও চলতি মাসে দলগুলো জানায়, নেতানিয়াহুকে তারা আর জোট শরিক হিসেবে দেখতে ইচ্ছুক নয়। তারা এখন আগাম নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে। 

সাম্প্রতিক একাধিক জরিপ থেকে জানা যায়, নেতানিয়াহু এবং তার দল লিকুদ পার্টির ওপর থেকে ইসরায়েলের সাধারণ ভোটারদের একটি বড় অংশ তো বটেই, এমনকি জোটসঙ্গী দলগুলোও আস্থা হারিয়ে ফেলছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy