ভারতে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই যাব : ঋতুপর্ণা

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

একটু একটু করে এগিয়ে আসছে সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ। শেষ মুহূর্তেই প্রস্তুতি শাণিয়ে নিতে ব্যস্ত সময় কাটছে বাংলাদেশ দলের।

2026-05-20T20:36:54+00:00
2026-05-20T20:36:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভারতে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই যাব : ঋতুপর্ণা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৮:৩৬ পিএম   (ভিজিট : ২৪)
প্রস্তুতির ফাঁকে এক ফ্রেমে খেলোয়াড়, কোচ সবাই। ছবি: বাফুফে
X

প্রস্তুতির ফাঁকে এক ফ্রেমে খেলোয়াড়, কোচ সবাই। ছবি: বাফুফে

একটু একটু করে এগিয়ে আসছে সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ। শেষ মুহূর্তেই প্রস্তুতি শাণিয়ে নিতে ব্যস্ত সময় কাটছে বাংলাদেশ দলের। তারকা ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা বললেন, শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই ভারতে যাবেন তারা। ভারতের গোয়ায় আগামী সোমবার থেকে শুরু হবে দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলের সর্বোচ্চ আসর। ২০২২ ও ২০২৪ সালের শিরোপা জয়ী বাংলাদেশের লক্ষ্য এবার হ্যাটট্রিক শিরোপা নিয়ে ঘরে ফেরা।

আর এই টুর্নামেন্ট সামনে রেখে বুধবার থাইল্যান্ডের এলপাইন ট্রেনিং গ্রাউন্ডে প্রচণ্ড গরমের মধ্যেই প্রস্তুতি সেরেছে দল। বাফুফের মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় ঋতুপর্ণা বলেন, ব্যাংককের গরমে নেওয়া প্রস্তুতি তাদের ভারতে মাঠের লড়াইয়ে কাজে লাগবে। আমরা দুই সপ্তাহ... এখানে অনেক তীব্র তাপে, রোদে ট্রেনিং করেছি। খেলোয়াড়রা সবাই প্রস্তুত। সাফে আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমরা আসলে লক্ষ্য নিয়ে এসেছি। আমাদের লক্ষ্য থাকবে শিরোপা ধরে রাখা। আমরা শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত। এখানে আমরা যে দুইটা ম্যাচ খেললাম, এটা আমাদের টুর্নামেন্টের জন্য একটা বড় প্রভাব ফেলবে।’

“দেশবাসীর কাছে আমার একটাই চাওয়া, আমাদের যেভাবে সমর্থন দিয়ে যাচ্ছেন, এটা যেন আমাদের আগামীতে দেন; এভাবে সমর্থন দিয়ে যাবেন। আমরা দেশবাসীকে নিরাশ করব না।”

২৮ জুন মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শুরু করবে বাংলাদেশ। ৩১ জুন মুখোমুখি হবে স্বাগতিক ভারতের। মূল লড়াই শুরুর আগে ব্যাংককের প্রস্তুতি থেকে মেয়েরা অনেক কিছু শিখতে পেরেছে বলে মনে করেন কোচ পিটার জেমস বাটলার।

“আমি বাফুফের সদস্যদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং কৃতজ্ঞ যে, তারা অনেক কষ্ট করে আমাদের এই ক্যাম্পটি করার সুযোগ করে দিয়েছেন। এই ক্যাম্পটি যেন এক ঝলক তাজা বাতাসের মতো। আপনি এখান থেকে কিছু ভালো দিকও পাবেন, আবার কিছু মন্দ দিকও পাবেন। আর এটা তো চিরন্তন সত্য যে, আপনি ভালো দিকগুলোর চেয়ে খারাপ দিকগুলো থেকেই বেশি কিছু শিখতে পারবেন। তাই সংক্ষেপে বলতে গেলে-দারুণ হয়েছে ক্যাম্প। আশা করি, সামনে আমাদের আরও এই ধরনের ক্যাম্প হবে।”

“সামনের দিনগুলোর কথা ভাবলে, এটা ভাবতে আমার ভালো লাগবে যে, আমি এখানে থাকি বা অন্য কেউ থাকুক না কেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমি এবং অন্যরা মিলে এমন এক ভিত্তি তৈরি করে দিয়েছি যা ভবিষ্যৎ সফলতার পথ সুগম করবে; সেটা সাফ বা এশিয়ান কাপ-যে কোনো পর্যায়েই হোক না কেন।”








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy