২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতল আর্সেনাল

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

আশা জাগিয়েও গত তিন মৌসুমে শিরোপা জিততে পারেনি আর্সেনাল। একই রকম হাত ফসকে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছিল এবারও।

2026-05-20T21:06:37+00:00
2026-05-20T21:06:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতল আর্সেনাল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৯:০৬ পিএম   (ভিজিট : ২৯)
শিষ্যদের নিয়ে উচ্ছ্বসিত আর্সেনালের কোচ  মিকেল আর্তেতা-ইন্টারনেট
X

শিষ্যদের নিয়ে উচ্ছ্বসিত আর্সেনালের কোচ মিকেল আর্তেতা-ইন্টারনেট

আশা জাগিয়েও গত তিন মৌসুমে শিরোপা জিততে পারেনি আর্সেনাল। একই রকম হাত ফসকে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছিল এবারও। কিন্তু ভাগ্য দেবতা বুঝি এবার ভিন্ন কিছুই লিখে রেখেছিলেন। তাই তো আক্ষেপ হয়ে থাকা প্রিমিয়ার লিগ ২২ বছর পর জিতে ব্যর্থতার বৃত্ত ভেঙেছে আর্সেনাল। বোর্নমাউথের বিপক্ষে ম্যানচেস্টার সিটি হোঁচট খাওয়াতেই নিশ্চিত হয়ে গেছে ভাগ্য। বোর্নমাউথের বিপক্ষে তারা ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারানোয় আর্সেনালের শিরোপা নিশ্চিত হয়েছে।

শিরোপার লড়াই শেষ দিন পর্যন্ত নিতে হলে সিটির জয়ের বিকল্প ছিল না। তবে বোর্নমাউথ টানা ১৭ ম্যাচ অপরাজিত থেকে ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপিয়ান ফুটবলে জায়গা নিশ্চিত করেছে। সোমবার ইতোমধ্যে অবনমিত বার্নলিকে ১-০ গোলে হারিয়েই শিরোপার খুব কাছে পৌঁছে যায় আর্সেনাল। ওই জয়ে সিটির চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে যায় তারা।

মৌসুমজুড়ে শিরোপা দৌড়ে এগিয়ে থাকা আর্সেনাল গত মাসে সিটির কাছে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়ায়। টানা চারটি লিগ ম্যাচ জিতে তারা কোনো গোলও হজম করেনি। 

এদিন ৩৯তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিক বোর্নমাউথ। দুর্দান্ত বাঁকানো শটে বল জালে জড়িয়ে দেন এলি জুনিয়র ক্রুপি। দ্বিতীয়ার্ধ শুরুর পরই সমতায় ফেরার বড় সুযোগ পেয়েও গোল করতে পারেননি নিকো ও রেইরি। তার শট ঠেকিয়ে দেন গোলরক্ষ পেট্রোভিচ। ম্যাচটা যখন সমাপ্তির পথে তখন সিটির হারই সম্ভাব্য হয়ে ওঠে। কিন্তু যোগ করা সময়ের শেষ দিকে গোল করে সমতা ফেরান আর্লিং হাল্যান্ড। তবে শিরোপার আশা বাঁচিয়ে রাখতে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে! তাতে ২০০৪ সালের পর শিরোপা জয়ের স্বাদ পেয়েছে মিকেল আর্তেতার দল। 
-






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy