উইম্বলডনেও খেলতে পারবেন না আলকারাস

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

কব্জির চোটের কারণে এই বছরের উইম্বলডনে খেলতে পারবেন না কার্লোস আলকারাস। একই কারণে এর আগে ফরাসি ওপেন থেকে

2026-05-20T21:12:59+00:00
2026-05-20T21:12:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উইম্বলডনেও খেলতে পারবেন না আলকারাস
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৯:১২ পিএম   (ভিজিট : ৩৩)
কার্লোস আলকারাস।
X

কার্লোস আলকারাস।

কব্জির চোটের কারণে এই বছরের উইম্বলডনে খেলতে পারবেন না কার্লোস আলকারাস। একই কারণে এর আগে ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ান এই স্প্যানিশ তারকা। সাতবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন আলকারাস গত মাসের শুরুতে বার্সেলোনা ওপেনের প্রথম রাউন্ডে চোট পান এবং টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেন। পরে মাদ্রিদ ওপেন, ইতালিয়ান ওপেন ও ফরাসি ওপেন থেকেও সরে দাঁড়ান ২২ বছর বয়সি খেলোয়াড়।

এবার উইম্বলডন থেকে নাম প্রত্যাহারের কথা মঙ্গলবার সামাজিক মাধ্যমে জানান এখানে ২০২৩ ও ২০২৪ সালের চ্যাম্পিয়ন আলকারাস। “আমার সেরে ওঠার প্রক্রিয়া ভালোভাবে চলছে এবং এখন অনেক ভালো বোধ করছি, কিন্তু দুর্ভাগ্যবশত এখনও প্রতিদ্বন্দ্বিতার জন্য আমি প্রস্তুত নই, যে কারণে কুইন্স ও উইম্বলডনের ঘাসের কোর্টের আসর থেকে নিজেকে সরিয়ে নিতে হচ্ছে। এই দুটি টুর্নামেন্ট আমার জন্য সত্যিই বিশেষ কিছু এবং এগুলোকে খুব মিস করব। যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসার জন্য আমরা কাজ চালিয়ে যাব।”

বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতা উইম্বলডন হবে আগামী জুন-জুলাইয়ে। প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জিতে এবং সর্বকনিষ্ঠ পুরুষ হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম জয়ের কীর্তি গড়ে এই বছর শুরু করেন আলকারাস। আরও এগিয়ে যাওয়ার জন্য উন্মুখ ছিলেন তিনি। কিন্তু চোট সবকিছু এলোমেলো করে দিল।
গত মাসে ইয়ানিক সিনারের কাছে র‌্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানও হারান আলকারাস। এখন র‌্যাঙ্কিংয়ে আরও পিছিয়ে পড়তে যাচ্ছেন তিনি।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy