বাংলাদেশের বদলে যাওয়া টেস্ট ক্রিকেটে মুগ্ধ ওয়াসিম আকরাম

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ঐতিহাসিক টেস্ট সিরিজে ঘরের মাঠে পাকিস্তানকে ধবলধোলাইয়ের পর বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। তার মতে,

2026-05-20T21:16:35+00:00
2026-05-20T21:16:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশের বদলে যাওয়া টেস্ট ক্রিকেটে মুগ্ধ ওয়াসিম আকরাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৯:১৬ পিএম   (ভিজিট : ৫২)
ওয়াসিম আকরাম।
X

ওয়াসিম আকরাম।

ঐতিহাসিক টেস্ট সিরিজে ঘরের মাঠে পাকিস্তানকে ধবলধোলাইয়ের পর বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। তার মতে, এখন বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত বাংলাদেশ।

বুধবার সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের জয়ে ২-০ ব্যবধানে স্মরণীয় সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। তার পরেই বাংলাদেশের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম আকরাম লিখেছেন, ‘বাংলাদেশের কাছে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের হার আমাকে সত্যিই হতাশ করেছে। তবে তাদের পূর্ণ কৃতিত্ব দিতে হবে, কারণ তারা পরিপূর্ণ ক্রিকেট খেলেছে।’

সাবেক পাকিস্তান অধিনায়ক বিশেষভাবে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের বদলে যাওয়া ধরণ এবং পিচ প্রস্তুতির উন্নতির কথা তুলে ধরেন। লিখেছেন, ‘একসময় বাংলাদেশের উইকেট ছিল ধীরগতির, নিচু বাউন্সের এবং স্পিন সহায়ক। কিন্তু এখন তারা দারুণ টেস্ট উইকেট তৈরি করছে, যা তাদের দ্রুত উঠে আসা পেসারদের সহায়তা করছে। আর সেই পেসাররাই পাকিস্তানকে গতি দিয়ে ছাপিয়ে গেছে।’

৫৮ বছর বয়সী এই কিংবদন্তি বিশেষভাবে মুগ্ধ হয়েছেন তরুণ পেসার নাহিদ রানার বোলিংয়ে। তিনি লিখেছেন, ‘এই ফরম্যাটে সেরাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বাংলাদেশ এখন প্রস্তুত। আর নাহিদ রানা কী অসাধারণ প্রতিভা—তাকে দেখতে সত্যিই দারুণ লাগে। অভিনন্দন বাংলাদেশ।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy