জামালপুরে নতুন কুঁড়ি স্পোর্টসে সাফল্য অর্জনকারীদের সংবর্ধনা

জামালপুর প্রতিনিধি

সারাবাংলা

“নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”-এর আঞ্চলিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের সংবর্ধনা দিয়েছে জামালপুরের জেলা প্রশাসন। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে

2026-05-20T21:44:29+00:00
2026-05-20T21:44:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জামালপুরে নতুন কুঁড়ি স্পোর্টসে সাফল্য অর্জনকারীদের সংবর্ধনা
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৯:৪৪ পিএম   (ভিজিট : ৬০)
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ
X

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ

“নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”-এর আঞ্চলিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের সংবর্ধনা দিয়েছে জামালপুরের জেলা প্রশাসন। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। 

তিনি বক্তব্যে তরুণ ক্রীড়াবিদদের অভিনন্দন জানিয়ে বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রীড়াঙ্গনের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফসানা তাসলিম। তিনি আঞ্চলিক পর্যায়ে সাফল্য অর্জনকারীদের প্রশংসা করে তাদের জাতীয় পর্যায়েও সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy