প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৪:৩৫ পিএম (ভিজিট : ৪৩)

X
একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড
সারাদেশে গত ২৪ ঘণ্টায় সারাদেশে নিশ্চিত হাম ও হাম উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। একইসময়ে দেশে হাম ও হাম উপসর্গে এক হাজার ৬৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। যা চলতি বছরে একদিনে হামে আক্রান্ত হয়ে সর্বোচ্চ সংখ্যক রোগী।
আজ বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৪২৩ জন এবং গত ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৫৯ হাজার ২৭৯ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ২০৮ জন, গত ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা আট হাজার ২৭৫ জন।
১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৪০৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪২ হাজার ৩৩৬ জন।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চারজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪০৫ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে তিন জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত নিশ্চিত হামে ৮৩ জনের মৃত্যু হয়েছে।
এর আগে চলতি বছরে ২৬ এপ্রিল, একদিনে হাম ও হামের উপসর্গ নিয়ে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ছিল। এদিন দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড এক হাজার ৫৬৪ জন হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।