মিরপুর স্টেডিয়ামের নিরাপত্তা জোরদার

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন হবে আগামী ৭ জুন। এরই মধ্যে মনোনয়নপত্র কেনা চলছে। কাউন্সিলররা নির্বাচন

2026-05-21T20:25:05+00:00
2026-05-21T20:25:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মিরপুর স্টেডিয়ামের নিরাপত্তা জোরদার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৮:২৫ পিএম   (ভিজিট : ২৬)
বিসিবি কার্যালয়
X

বিসিবি কার্যালয়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন হবে আগামী ৭ জুন। এরই মধ্যে মনোনয়নপত্র কেনা চলছে। কাউন্সিলররা নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আর তাই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার বিসিবি থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেওয়া হয়েছে। 

বিসিবি বলছে আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম চলমান থাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অবস্থিত বিসিবি কার্যালয় প্রাঙ্গণের সবকটি গেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে গণমাধ্যমকর্মীদের স্টেডিয়াম প্রাঙ্গণে প্রবেশের সময় আনসার সদস্য এবং নিরাপত্তা কর্মীদের সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া সাংবাদিকদের জন্য রয়েছে নির্দেশনা। বিসিবি বলেছে, যাচাইকরণের সুবিধার্থে, সব গণমাধ্যম প্রতিনিধিকে নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র  সাথে রাখার পরামর্শ দেওয়া যাচ্ছে।

প্রয়োজনীয় নিরাপত্তা বিধি বজায় রাখার ক্ষেত্র আন্তরিক সহযোগিতা চেয়েছে বিসিবি। 






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy