হ্যাটট্রিক মিশনে ভারতের পথে ঋতুপর্ণারা

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

ভারতের গোয়ায় আগামী সোমবার (২৫ মে) থেকে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। ২০২২ ও ২০২৪ আসরের শিরোপাজয়ী বাংলাদেশ এবার

2026-05-21T20:41:49+00:00
2026-05-21T20:41:49+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হ্যাটট্রিক মিশনে ভারতের পথে ঋতুপর্ণারা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৮:৪১ পিএম   (ভিজিট : ১৫)
নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা
X

নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা

ভারতের গোয়ায় আগামী সোমবার (২৫ মে) থেকে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। ২০২২ ও ২০২৪ আসরের শিরোপাজয়ী বাংলাদেশ এবার মাঠে নামছে হ্যাটট্রিক শিরোপার লক্ষ্য নিয়ে। টুর্নামেন্টকে সামনে রেখে থাইল্যান্ডের এলপাইন ট্রেনিং সেন্টারে নিবিড় প্রস্তুতি শেষ করেছে কোচ পিটার বাটলারের দল। প্রস্তুতি ক্যাম্প শেষে বৃহস্পতিবার সকালে ব্যাংকক থেকে গোয়ার উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের মেয়েরা।

গোয়ার উদ্দেশে রওনা হওয়ার আগে বাফুফের পাঠানো ভিডিও বার্তায় ঋতুপর্ণা চাকমা বলেছেন, ‘আমরা এখানে দুই সপ্তাহ তীব্র গরম ও রোদের মধ্যে অনুশীলন করেছি। সবাই এখন প্রস্তুত। সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। আমাদের মূল লক্ষ্য শিরোপা ধরে রাখা। শারীরিক ও মানসিক—দুই দিক থেকেই দল প্রস্তুত। এখানে যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছি, সেগুলো টুর্নামেন্টে আমাদের অনেক সাহায্য করবে।’

এরপর দেশবাসীর সমর্থন চেয়ে এই তারকা ফুটবলার বলেন, ‘দেশবাসীর কাছে আমার একটাই চাওয়া, আপনারা যেভাবে আমাদের সমর্থন দিয়ে আসছেন, আগামী দিনেও যেন একইভাবে পাশে থাকেন। আপনাদের এই সমর্থন আমাদের অনুপ্রাণিত করে। আমরা চেষ্টা করবো, যেন দেশবাসীকে নিরাশ না করি।’

২৮ জুন মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব শুরু করবে বাংলাদেশ। এরপর ৩১ জুন স্বাগতিক ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। মূল আসরের আগে ব্যাংককে অনুষ্ঠিত প্রস্তুতি ক্যাম্প থেকে দল অনেক কিছু শিখতে পেরেছে বলে মনে করেন কোচ পিটার জেমস বাটলার।

পিটার জেমস বাটলার বলেন, ‘বাফুফের সদস্যদের প্রতি আমি অত্যন্ত শ্রদ্ধাশীল ও কৃতজ্ঞ। তাদের প্রচেষ্টাতেই আমরা এই প্রস্তুতি ক্যাম্প করার সুযোগ পেয়েছি। ক্যাম্পটি ছিল এক ঝলক তাজা বাতাসের মতো। এখানে যেমন অনেক ইতিবাচক দিক পাওয়া গেছে, তেমনি কিছু সীমাবদ্ধতাও চোখে পড়েছে। তবে বাস্তবতা হলো, ভালো দিকের চেয়ে খারাপ দিক থেকেই শেখার সুযোগ বেশি থাকে। সব মিলিয়ে ক্যাম্পটি দারুণ হয়েছে। আশা করি, ভবিষ্যতেও আমরা এমন প্রস্তুতি ক্যাম্প করার সুযোগ পাব।’

এরপর আশাবাদ ব্যক্ত করে ইংলিশ কোচ বলেন, ‘ভবিষ্যতের কথা ভাবলে আমার ভালো লাগে এই ভেবে যে, আমি থাকি বা অন্য কেউ দায়িত্বে আসুক—সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমরা সবাই মিলে এমন একটি ভিত্তি গড়ে তুলছি, যা আগামী দিনের সাফল্যের পথ আরও সুগম করবে। সেটা সাফ চ্যাম্পিয়নশিপ হোক কিংবা এশিয়ান কাপ—যেকোনো পর্যায়েই এই ভিত্তি দলকে এগিয়ে যেতে সাহায্য করবে।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy