উইম্বলডন থেকে নাম প্রত্যাহার করে নিলেন আলকারেজ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

কব্জির চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় উইম্বলডনের শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন শেষ হয়ে গেছে কার্লোস আলকারেজের। মঙ্গলবার দুইবারের

2026-05-21T20:56:36+00:00
2026-05-21T20:56:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
উইম্বলডন থেকে নাম প্রত্যাহার করে নিলেন আলকারেজ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৮:৫৬ পিএম   (ভিজিট : ২৮)
কার্লোস আলকারেজ।
X

কার্লোস আলকারেজ।

কব্জির চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় উইম্বলডনের শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন শেষ হয়ে গেছে কার্লোস আলকারেজের। মঙ্গলবার দুইবারের চ্যাম্পিয়ন ঘোষণা দিয়েছেন, উইম্বলডন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি ।

আলকারাজ বলেছেন, ‘আমার পুনর্বাসন ভালোভাবেই এগোচ্ছে এবং আগের চেয়ে অনেক ভালো অনুভব করছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনও খেলার জন্য প্রস্তুত নই। তাই কুইন্স ও উইম্বলডনের দুই টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়াতে বাধ্য হচ্ছি।’

গত বছর উইম্বলডন ফাইনালে বিশ্বের এক নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনারের কাছে হেরেছিলেন স্প্যানিশ এই তারকা। আলকারেজ বার্সেলোনা ওপেনের প্রথম রাউন্ডে চোট পান। এরপর তিনি মাদ্রিদ ওপেন, রোম মাস্টার্স এবং ফ্রেঞ্চ ওপেন থেকেও নাম প্রত্যাহার করেন। রোলাঁ গারোঁতে তিনি ছিলেন টানা দুইবারের বর্তমান চ্যাম্পিয়ন।

চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করা সর্বকনিষ্ঠ পুরুষ খেলোয়াড় হন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর এই টেনিস তারকা। ২০২১ সালের অস্ট্রেলিয়ান ওপেনে মূল পর্বে অভিষেকের পর এবারই মাত্র তৃতীয়বারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যাম মিস করতে যাচ্ছেন তিনি।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy