সালাহকে অধিনায়ক করে মিশরের বিশ্বকাপ দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে মিশর। বিশ্বকাপের চূড়ান্ত মঞ্চে নামার আগে নিজেদের

2026-05-21T21:08:09+00:00
2026-05-21T21:08:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সালাহকে অধিনায়ক করে মিশরের বিশ্বকাপ দল ঘোষণা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৯:০৮ পিএম   (ভিজিট : ৩৯)
মোহামেদ সালাহ
X

মোহামেদ সালাহ

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে মিশর। বিশ্বকাপের চূড়ান্ত মঞ্চে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে আগামী ২৮ মে রাশিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ফারাওরা।

ফিফার নিয়ম অনুযায়ী চূড়ান্ত স্কোয়াড হতে হবে ২৬ জনের। তাই রাশিয়ার বিপক্ষে ম্যাচের পরেই প্রাথমিক দল থেকে একজনকে বাদ দিয়ে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন প্রধান কোচ হোসাম হাসান।

এবারের স্কোয়াডে সবচেয়ে বড় চমক বার্সেলোনার অনূর্ধ্ব-১৯ দলে খেলা ১৮ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড হামজা আবদেলকারিম। মিশরের অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ১৭ ম্যাচে ১২ গোল করা এই বিস্ময় বালকের এখনও জাতীয় দলের জার্সিতে অভিষেকই হয়নি।

হামজার দলে জায়গা হওয়াটা যেমন চমক, তেমনি বড় ধাক্কা হয়ে এসেছে অভিজ্ঞ ফরোয়ার্ড মোস্তফা মোহামেদের বাদ পড়া। ফরাসি ক্লাব নঁতের হয়ে খেলা এই তারকা মিশরের হয়ে ৬১ ম্যাচে ১৪টি গোল করেছেন।

দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন সুপারস্টার মোহামেদ সালাহ। এর আগে ২০১৮ বিশ্বকাপে খেললেও, এবারই প্রথম ফারাওদের অধিনায়ক হিসেবে বিশ্বমঞ্চে নামবেন তিনি। ফুটবলপ্রেমীদের ধারণা, এটিই হতে যাচ্ছে সালাহর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। আক্রমণভাগে সালাহর মূল সঙ্গী হিসেবে থাকছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির তারকা ফরোয়ার্ড ওমর মারমুশ।

বিশ্বকাপের মঞ্চে মিশরের অতীত ইতিহাস একেবারেই সুখকর নয়। এর আগে তিনবার বিশ্বমঞ্চে অংশ নিলেও এখন পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি তারা। সবশেষ ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই হেরে বিদায় নিতে হয়েছিল তাদের। এবার সেই খরা কাটানোর লক্ষ্য সালাহ-মারমুশদের।

বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি নিতে আজ থেকেই ন্যাশনাল টিমস সেন্টারে কন্ডিশনিং ক্যাম্প শুরু করছে মিশর। আগামী ২৮ মে কায়রোর নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল স্টেডিয়ামে রাশিয়ার মুখোমুখি হবে স্বাগতিকরা। এরপর ৩০ মে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দেবে দলটি। সেখানে আগামী ৬ জুন ওহাইওর ক্লিভল্যান্ডে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

উল্লেখ্য, এবারের যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপে ‘জি’ গ্রুপে খেলবে মিশর। আগামী ১৫ জুন সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ মিশন। এরপর ২২ জুন ভ্যাঙ্কুভারে নিউজিল্যান্ড এবং ২৭ জুন সিয়াটলে ইরানের মুখোমুখি হবে ফারাওরা।

মিশরের ২৭ সদস্যের প্রাথমিক দল:গোলকিপার: মোহামেদ এল শেনাওয়ি, মোস্তফা শোবেইব, এল মাহদি সোলেমান, মোহামেদ আলা। রক্ষণভাগ: মোহামেদ হ্যানি, তারেক আলা, হামদি ফাথি, রামি রাবিয়া, ইয়াসের ইব্রাহিম, হোসাম আবদেলমাগুইদ, মোহামেদ আবদেলমোনেম, আহমেদ ফাতুহ, কারিম হাফেজ। মধ্যমাঠ: মারওয়ান আত্তিয়া, মোহানাদ লাশিন, নাবিল ইমাদ দোনগা, মাহমুদ সাবের, আহমেদ সায়েদ জিজো, ইমাম আশুর, মোস্তফা আবদেল রউফ জিকো, মাহমুদ ত্রেজেগে, ইব্রাহিম আদেল, হাইসেম হাসান।  আক্রমণভাগ: ওমর মারমুশ, মোহামেদ সালাহ (অধিনায়ক), আকতাই আবদুল্লাহ, হামজা আবদেলকারিম।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy