অবসর ভেঙে জার্মানির বিশ্বকাপ দলে নয়্যার

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

প্রায় দুই বছর আগে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন মানুয়েল নয়্যার। এই সময়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ও জানিয়েছিলেন তিনি।

2026-05-21T21:43:28+00:00
2026-05-21T21:43:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অবসর ভেঙে জার্মানির বিশ্বকাপ দলে নয়্যার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৯:৪৩ পিএম   (ভিজিট : ৬৩)
মানুয়েল নয়্যার
X

মানুয়েল নয়্যার

প্রায় দুই বছর আগে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন মানুয়েল নয়্যার। এই সময়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ও জানিয়েছিলেন তিনি। তবে আসন্ন বিশ্বকাপের জন্য অবসর ভেঙে এই গোলকিপারকে দলে ফিরিয়েছে জার্মানি।

আজ বৃহস্পতিবার (২১ মে) বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেন জার্মানির প্রধান কোচ ইউলিয়ান নাগেলসমান। নয়্যার ফিরলেও তার ওপর নেতৃত্ব ভার থাকছে না। বিশ্বকাপে জার্মানির হয়ে অধিনায়কত্ব করবেন ইয়োশুয়া কিমিখ। তবে খেলোয়াড় হিসেবে প্রথম একাদশে থাকবেন নয়্যার। দল ঘোষণার সংবাদ সম্মেলনে তা জানান নাগলসমান।

কোচ বলেন, ‘মানুয়েল কোন মানের খেলোয়াড় এবং দলের জন্য কী অবদান রাখতে পারে, তা সবাই জানে। আমরা তাকে ১ নম্বর (প্রধান গোলকিপার) হিসেবেই পরিকল্পনা করছি।’

এবারের বিশ্বকাপে গ্রুপ ‘সি’তে আছে জার্মানি। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ কুরাসাও, আইভরিকোস্ট ও ইকুয়েডর। মূল পর্ব শুরুর আগে ৩১ মে ফিনল্যান্ড এবং ৬ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

জার্মানির বিশ্বকাপ স্কোয়াড: গোলকিপার: মানুয়েল নয়্যার, অলিভার বাউমান, আলেকজান্ডার ন্যুবেল। 

ডিফেন্ডার: অ্যান্টোনিও রুডিগার, জোনাথন টাহ, নিকো শ্লটারবেক, ভালডেমার আন্টন, ডেভিড রাউম, মালিক থিয়াও, নাথানিয়েল ব্রাউন।

মিডফিল্ডার: ফেলিক্স এনমেচা, পাসকাল গ্রস, ফ্লোরিয়ান ভির্টৎস, জামাল মুসিয়ালা, লিয়ন গোরেৎসকা, অ্যাঞ্জেলো স্টিলার, লেনার্ট কার্ল, নাদিম আমিরি, ইয়োশুয়া কিমিখ, আলেকজান্ডার পাভলোভিচ, জেমি লেভেলিং।

ফরোয়ার্ড: কাই হাভার্টজ, ডেনিজ উনদাভ, লিরয় সানে, নিকোলাস ভোল্টেমাড, মাক্সিমিলিয়ান বায়ার।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy