অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে সেনেগালের বিশ্বকাপ দলে মানে

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ইনজুরির কারণে কাতার বিশ্বকাপে খেলতে না পারা সাদিও মানে আছেন আসন্ন আসরের দলে। এই তারকা ফরোয়ার্ডকে নিয়ে ২৮

2026-05-21T21:55:14+00:00
2026-05-21T21:55:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে সেনেগালের বিশ্বকাপ দলে মানে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৯:৫৫ পিএম   (ভিজিট : ৪৭)
সাদিও মানে।
X

সাদিও মানে।

ইনজুরির কারণে কাতার বিশ্বকাপে খেলতে না পারা সাদিও মানে আছেন আসন্ন আসরের দলে। এই তারকা ফরোয়ার্ডকে নিয়ে ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন সেনেগাল কোচ পাপ চাও।

অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে তারকাখচিত সেনেগাল দলের প্রধান আকর্ষণ মানে। ২০২২ বিশ্বকাপের দলে ডাক পেলেও হাঁটুর চোটের কারণে সেবার তিনি খেলতে পারেননি।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য বাছাইপর্বে উত্তীর্ণ ১০টি আফ্রিকান দলের মধ্যে সেনেগালকেই সবচেয়ে শক্তিশালী মনে করা হচ্ছে।


আক্রমণভাগের নেতৃত্ব দেবেন হয়তো ৩৪ বছর বয়সি আল নাস্র ফরোয়ার্ড মানে। তবে বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড নিকোলাস জ্যাকসন, এভারটনের ইলিমান এনদিয়ায়ে ও ক্রিস্টাল প্যালেসের উইঙ্গার ইসমাইলা সারও দলে আছেন।

বায়ার্নের ১৮ বছর বয়সী মিডফিল্ডার বারা এনদিয়ায়েকেও দলে ডাক পেয়েছেন। কিন্তু এই মৌসুমে ক্লাব লঁসের হয়ে দারুণ সময় কাটানো মালাং সার জায়গা পাননি।

এভারটনের ইদ্রিসা গেয়িকেও দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও চোটের কারণে মৌসুমের শেষ ভাগে খেলতে পারেননি তিনি।


দলে আছেন অভিজ্ঞ সেন্টার-ব্যাক কালিদু কুলিবালি ও গোলরক্ষক এদুয়াঁ মঁদিও।

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার শেষ সময় আগামী ২ জুন। তার আগে দুই জনকে বাদ দিয়ে স্কোয়াড ২৬ জনে নামিয়ে আনতে হবে সেনেগাল কোচকে।

গত জানুয়ারিতে রাবাতে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে স্বাগতিক মরক্কোকে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশন্সের চ্যাম্পিয়ন হয় সেনেগাল। তবে সেই ম্যাচে একটি পেনাল্টির সিদ্ধান্ত ঘিরে প্রতিবাদে সরব হয়ে গোটা দলকে মাঠ ছাড়তে বলেন সেনেগালের কোচ চাও। সেই ঘটনায় খেলা বন্ধ থাকে ১৫ মিনিটের মতো। ফাইনালের দুই মাস পর আপিল বোর্ডের সিদ্ধান্তে সেনেগালের শিরোপা কেড়ে নেওয়া হয় এবং মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হয়।

সেনেগাল অবশ্য সিদ্ধান্ত মেনে নেয়নি। শিরোপা ফিরে পেতে সুইজারল্যান্ড-ভিত্তিক কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস) -এ আপিল করে তারা, বর্তমানে যা বিচারাধীন।

বিশ্বকাপে সেনেগাল আছে ‘আই’ গ্রুপে। আগামী ১৬ জুন নিউ জার্সিতে ফ্রান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের অভিযান। একই মাঠে ২২ জুন নরওয়ে ও ২৬ জুন টরন্টোতে ইরাকের মুখোমুখি হবে তারা।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy