কর্মযজ্ঞের ফিরিস্তি তুলে ধরে সাংবাদিকদের সঙ্গে মসিক প্রশাসকের মতবিনিময়

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

প্রশাসক হিসাবে দায়িত্ব গ্রহণের ৬০ দিনের কর্মযজ্ঞের ফিরিস্তি তুলে ধরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের

2026-05-21T23:03:32+00:00
2026-05-21T23:03:32+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
কর্মযজ্ঞের ফিরিস্তি তুলে ধরে সাংবাদিকদের সঙ্গে মসিক প্রশাসকের মতবিনিময়
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১১:০৩ পিএম   (ভিজিট : ৪৯)
মসিক প্রশাসকের মতবিনিময়
X

মসিক প্রশাসকের মতবিনিময়

প্রশাসক হিসাবে দায়িত্ব গ্রহণের ৬০ দিনের কর্মযজ্ঞের ফিরিস্তি তুলে ধরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) প্রশাসক মো: রুকুনোজ্জামান রোকন। এসময় তিনি নগরীর উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সব ধরনের পদক্ষেপ গ্রহনের আশ্বাস প্রদান করেন।

আজ (বুধবার) দুপুর ২টায় মসিকের সম্মেলন কক্ষে স্থানীয় পর্যায়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে এই মতবিনিময় সভা করেন তিনি।

সভায় নগরীর উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে মসিক প্রশাসক বলেন, এই নগরীর প্রধান সমস্যা জলাবদ্ধতা। এটি নিরসনই ছিল সিটি করপোরেশনের বড় চ্যালেঞ্জ। আমি প্রশাসক হিসাবে দায়িত্ব গ্রহনের ৬৪দিন অতিক্রম হয়েছে। এই সময়ে নগরীর প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে দিনরাত কাজ করেছি। ইতিমধ্যে জলাবদ্ধতা সমস্যা অনেকটাই নিরস হয়ে গেছে। খালগুলো এখন পানি প্রবাহ সচল রয়েছে। তবে স্থায়ী সামাধানে পরিকল্পামাফিক কর্মযজ্ঞ চলমান আছে।  

এ সময় নিজেকে রাজনৈতিক কর্মী দাবি করে তিনি আরো বলেন, রাজনৈতিক কর্মী থেকে প্রশাসক হয়েছি, নিজেকে বদলে, নগরীকে বদলে দিতে চাই। জনগণের কল্যাণে কাজ করতে চাই। সিএনজি বাসস্ট্যান্ডের চাঁদাবাজি বন্ধ, আর্চ ব্রীজ দ্রুত শেষ করতে চাই। আমার বিরুদ্ধে আপনারা লিখতে পারেন, কিন্তু আমি সরকারি জমি উদ্ধার করবোই। চরপাড়ার যানজট নিয়ে কোন সেক্রিফাইজ করার সুযোগ নেই। যেকোন মূল্যে চরপাড়া যানজট নিরসন করা হবে। তবে নগরীর মাদক পরিস্থিতি ভয়াবহ রকম খারাপ। আমাদের প্রজন্মের ভবিষ্যৎ কী হবে, তা প্রায় অনিশ্চিত অবস্থা। তাই মাদক নির্মূলে প্রশাসন এবং মিডিয়ার একান্ত সহযোগিতা কামনা করছি।  

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রশাসক বলেন, নগরীর স্বাভাবিক জীবন-যাপন নিশ্চিত করতে হলে কান বন্ধ করে ইনসাফ এবং ন্যায়ের পক্ষে মাঠে থেকে কাজ করতে হবে। এসি রুমে বসে নগরীর সমস্যা সামাধান হবে না। এক্ষেত্রে দুই চার পাঁচ জনের সমালোচনা আমার পথচলা থামবে না। এটি আমার শহর, এই শহরে আমার বেড়ে উঠা, এই শহরের ঐতিহ্য রক্ষায় যেকোন পদক্ষেপ গ্রহন করতে পিছ পা হবো না।  

সভায় আরো উপস্থিত মসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিঞা, প্রধান বজ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোছা: শিরিন সুলতানা, পরিবহন শাখার মহাব্যবস্থাপক রাজিব উল আহসান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান, প্রশাসনিক কর্মকর্তা আমিনুল ইসলাম জাহাঙ্গীর প্রমূখ।

এর আগে মসিক প্রশাসক বিগত ৬০ দিনে নগরীর খাল খনন, পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, আইনৃঙ্খলার উন্নয়ন, যানজট নিরসন ও সড়ক উদ্বোধনসহ শতাধিক উন্নয়ন প্রকল্পের সচিত্র প্রতিবাদ উপস্থাপন করেন।  
 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy