‘রোববারের মধ্যে রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট জমা দেবে পুলিশ’

অনলাইন ডেস্ক

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, রাজধানীর পল্লবীতে হত্যাকাণ্ডের ঘটনায় আগামী রোববারের (২৪ মে) মধ্যে পুলিশ চার্জশিট জমা দেবে।

2026-05-22T06:54:31+00:00
2026-05-22T06:54:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘রোববারের মধ্যে রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট জমা দেবে পুলিশ’
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৬:৫৪ এএম   (ভিজিট : ৪৯)
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
X

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, রাজধানীর পল্লবীতে হত্যাকাণ্ডের ঘটনায় আগামী রোববারের (২৪ মে) মধ্যে পুলিশ চার্জশিট জমা দেবে।

বৃহস্পতিবার (২১ মে) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সঙ্গে নিয়ে নিহত শিশুটির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 

তিনি বলেন, আগামী রোববারের মধ্যে পুলিশ এ মামলার চার্জশিট আদালতে জমা দেবে। মামলাটির বিচার কার্যক্রম দ্রুত শুরু করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এ ধরনের মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজন হলে আইন সংশোধনও করবে সরকার। ভুক্তভোগী পরিবারটির আরেক মেয়ের লেখাপড়াসহ সার্বিক দায়িত্ব প্রধানমন্ত্রী নিয়েছেন বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি দ্রুত ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার আশ্বাস দেন।




  বিষয়:   স্বরাষ্ট্রমন্ত্রী  রাজধানী  পল্লবী 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy