হামজা-জামালদের নতুন কোচ থমাস ডুলি

অনলাইন ডেস্ক

খেলাধুলা

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে নতুন প্রধান কোচের নাম

2026-05-22T11:10:57+00:00
2026-05-22T11:10:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হামজা-জামালদের নতুন কোচ থমাস ডুলি
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১১:১০ এএম   (ভিজিট : ৫১)
থমাস ডুলি
X

থমাস ডুলি

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে নতুন প্রধান কোচের নাম। বাংলাদেশের জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিয়েছেন জার্মান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের কোচ থমাস ডুলি।

শুক্রবার সকালে ঢাকায় পৌঁছেছেন ৬৫ বছর বয়সী এই অভিজ্ঞ কোচ। সবকিছু ঠিক থাকলে আগামী রোববার থেকেই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি।

জার্মানিতে জন্ম হলেও খেলোয়াড়ি জীবনে যুক্তরাষ্ট্রের হয়ে খেলেছেন ডুলি। আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮১ ম্যাচ খেলে ৭ গোল করেছেন তিনি।

১৯৯৪ বিশ্বকাপে স্বাগতিক যুক্তরাষ্ট্রের হয়ে প্রতিটি ম্যাচ খেলেছিলেন, আর ১৯৯৮ বিশ্বকাপে দলকে নেতৃত্বও দিয়েছেন।

ক্লাব ক্যারিয়ারেও ছিল দারুণ সাফল্য। বায়ার লেভারকুসেন ও শালকের ও এফসি কাইজারস্লাউটার্নের মতো ক্লাবে খেলেছেন তিনি। শালকের হয়ে জিতেছেন উয়েফা কাপ এবং কাইজারস্লাউটার্নের হয়ে বুন্দেসলিগা শিরোপা।

কোচ হিসেবেও ডুলির অভিজ্ঞতা সমৃদ্ধ। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ ছিলেন। এরপর ফিলিপাইনের প্রধান কোচ হিসেবে প্রায় পাঁচ বছর দায়িত্ব পালন করেন। তার অধীনেই প্রথমবার এশিয়ান কাপে জায়গা করে নেয় ফিলিপাইন।

সবশেষে গায়ানার ফুটবল দলের কোচ ছিলেন ডুলি। বাংলাদেশের দায়িত্ব নিতে সম্প্রতি সেই পদ ছাড়েন তিনি।
ডুলির অধীনে বাংলাদেশের প্রথম মিশন শুরু হবে আগামী ৫ জুন। সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ।




  বিষয়:   বাংলাদেশ  ফুটবল  জার্মান 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy