প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৫:১৩ পিএম (ভিজিট : ৪৪)

X
সংগৃহীত ছবি
শরীয়তপুরের গোসাইরহাটে অভিযান চালিয়ে দুই জন ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ৷
গতকাল রাতে গোসাইরহাট থানাধীন মিত্রসেনপট্টি সাকিনস্থ পট্টিব্রীজ এর কালভার্ট সংলগ্ন মোঃ নাজিউর রহমান মঞ্জু নাজু এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর ও মহিষকান্দি সাকিনস্থ জনৈক রোমান বেপারী এলাকা থেকে ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়৷
আটককৃত হলেন ১। গোসাইরহাট উপজেলার বেজনীরসার গ্রামের আব্দুল কুদ্দুস হাওলাদারের ছেলে মোঃ সিরাজুল ইসলাম সুরুজ (সূর্য) হাওলাদার (২৭) ও গোসাইরহাট উপজেলার মহিষকান্দি গ্রামের মৃত লুৎফর রহমান মন্টু মাদবরের ছেলে আশিকুর রহমান রিয়েল (২৫), এদের দুজনের কাছ থেকে ১২ পিস ইয়াবাসহ আটক হয়েছে৷
গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন বলেন, গত রাতে গোপন সংবাদেভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে আটক করে ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ধারায় মামলা হয়েছে৷ আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে৷ জেলা পুলিশের পক্ষ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।