পে স্কেলে বেতন-ভাতা বৃদ্ধি নিয়ে বড় সুখবর, কার্যকর যেদিন থেকে

অনলাইন ডেস্ক

জাতীয়

চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে গঠিত সচিব কমিটির বৈঠকে বেতন বৃদ্ধি, গ্রেড বৈষম্য কমানো এবং পেনশন

2026-05-22T17:31:26+00:00
2026-05-22T17:31:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পে স্কেলে বেতন-ভাতা বৃদ্ধি নিয়ে বড় সুখবর, কার্যকর যেদিন থেকে
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৫:৩১ পিএম   (ভিজিট : ৪০৬)
নবম জাতীয় পে-স্কেল
X

নবম জাতীয় পে-স্কেল

চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে গঠিত সচিব কমিটির বৈঠকে বেতন বৃদ্ধি, গ্রেড বৈষম্য কমানো এবং পেনশন সুবিধা বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। প্রস্তাবিত নতুন কাঠামোয় নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের অগ্রাধিকার দিয়ে বেতন বাড়ানোর সুপারিশ এসেছে। 

একই সঙ্গে আগামী ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকরের পরিকল্পনার কথাও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

সচিবালয়ের বৈঠক শেষে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা না হলেও দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, মূল্যস্ফীতির চাপ বিবেচনায় নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি বেতন ও সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে কমিটির মধ্যে মতৈক্য হয়েছে।

অন্যদিকে উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রে তুলনামূলক কম হারে সুবিধা বৃদ্ধির প্রস্তাব আলোচনায় এসেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখেই নতুন পে-স্কেল প্রণয়নের সুপারিশ করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, ২০তম গ্রেডের মূল বেতন বর্তমান ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং ১ম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

পেনশন ব্যবস্থাতেও বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব এসেছে। সুপারিশ অনুযায়ী, মাসে ২০ হাজার টাকার কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্তদের পেনশন প্রায় ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। ২০ থেকে ৪০ হাজার টাকার মধ্যে পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে প্রায় ৭৫ শতাংশ এবং ৪০ হাজার টাকার বেশি পেনশনভোগীদের ক্ষেত্রে প্রায় ৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব রয়েছে।

অর্থ মন্ত্রণালয় ও পে-কমিশন সূত্রে জানা গেছে, পূর্ণাঙ্গ নতুন পে-স্কেল একবারে বাস্তবায়ন করতে অতিরিক্ত প্রায় ৪৩ হাজার কোটি টাকার প্রয়োজন হতো। তবে বর্তমানে কার্যকর ১০ শতাংশ মহার্ঘ ভাতা নতুন কাঠামোর সঙ্গে সমন্বয় করায় অতিরিক্ত ব্যয়ের পরিমাণ কমে প্রায় ৩৭ হাজার কোটি টাকায় নেমে এসেছে। এই ব্যয় বিবেচনায় আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখার পরিকল্পনা করা হচ্ছে।

যদিও সব সুপারিশ একসঙ্গে বাস্তবায়নের পরিবর্তে তিন ধাপে বা তিন অর্থবছরে বাস্তবায়নের পরিকল্পনাও আলোচনায় রয়েছে বলে জানা গেছে।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে গত বুধবার ও বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট নিয়ে পৃথক বৈঠকে নতুন পে-স্কেল বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রী আগামী অর্থবছরের শুরু থেকেই নবম জাতীয় পে-স্কেল কার্যকরের নির্দেশনা দিয়েছেন।

নতুন পে-স্কেলের আওতায় প্রশাসন ক্যাডারের পাশাপাশি শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসন, বিচার বিভাগসহ সব সরকারি চাকরিজীবী অন্তর্ভুক্ত থাকবেন। একই সঙ্গে স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের বিষয়েও নির্দেশনা থাকতে পারে বলে জানা গেছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy