পাকিস্তানে জঙ্গিবিরোধী অভিযানে কমান্ডারসহ নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সশস্ত্র জঙ্গিদের বিরুদ্ধেপাকিস্তানেদফায় দফায় অভিযান চালানো হয়েছে। এতে অন্তত ২৩ জঙ্গি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন কমান্ডারও রয়েছেন।পাকিস্তানের

2026-05-22T18:17:21+00:00
2026-05-22T20:43:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাকিস্তানে জঙ্গিবিরোধী অভিযানে কমান্ডারসহ নিহত ২৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৬:১৭ পিএম  আপডেট: ২২.০৫.২০২৬ ৮:৪৩ পিএম  (ভিজিট : ৬৩)
পাকিস্তানে দফায় দফায় অভিযান
X

পাকিস্তানে দফায় দফায় অভিযান

সশস্ত্র জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তানে দফায় দফায় অভিযান চালানো হয়েছে। এতে অন্তত ২৩ জঙ্গি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন কমান্ডারও রয়েছেন।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশে একাধিক অভিযান চালানো হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। গত ৪৮ ঘণ্টায় দত্তা খেল, স্পিনওয়াম এবং বান্নু অঞ্চলে এসব অভিযান পরিচালিত হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গত ৪৮ ঘণ্টায় ধারাবাহিক এসব অভিযানে একাধিক অবস্থান লক্ষ্য করে কার্যকরভাবে হামলা চালানো হয়েছে। তীব্র গোলাগুলির পর ভারত-সমর্থিত ‘ফিতনা আল খাওয়ারিজ’ গোষ্ঠীর আরও ২৩ জন সদস্য নিহত হয়েছে।

পাকিস্তানে ‘ফিতনা আল খাওয়ারিজ’ শব্দটি নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সদস্যদের বোঝাতে ব্যবহার করা হয়। আর ‘ফিতনা আল হিন্দুস্তান’ শব্দটি বেলুচিস্তানে সক্রিয় সন্ত্রাসী সংগঠনগুলোর জন্য ব্যবহৃত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে জান মীর নামের এক শীর্ষ কমান্ডারও রয়েছেন। তিনি তোওর সাকিব নামেও পরিচিত ছিলেন। তার মৃত্যু ওই অঞ্চলে সক্রিয় সন্ত্রাসী নেটওয়ার্কের ওপর বড় ধরনের আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে।

মীর নিরাপত্তা বাহিনীর ওয়ান্টেড তালিকায় ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে সরকার পুরস্কারও ঘোষণা করেছিল। এসব অপরাধের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য ও নিরীহ নাগরিকদের হত্যা অন্তর্ভুক্ত ছিল।

সেনাবাহিনী জানিয়েছে, তল্লাশি অভিযানের সময় সন্ত্রাসীরা ব্যবহার করছিল এমন জটিল ভূগর্ভস্থ সুড়ঙ্গ ও বাঙ্কার শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। এছাড়া নিহতদের কাছ থেকে অস্ত্র এবং বিপুল বিস্ফোরক ও বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছ। এসব এলাকায় লুকিয়ে থাকা সন্ত্রাসীদের নির্মূল করতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। 





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy