ডুলিকে নিয়োগ দিয়ে রোমাঞ্চিত বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

৬৫ বছর বয়সি টমাস ডুলিকে বাংলাদেশের নতুন কোচ করা হয়েছে। জার্মানির বংশোদ্ভূত কোচ যুক্তরাষ্ট্রের হয়ে ডিফেন্ডার পজিসনে ৮১

2026-05-22T18:38:43+00:00
2026-05-22T18:38:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডুলিকে নিয়োগ দিয়ে রোমাঞ্চিত বাফুফে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৬:৩৮ পিএম   (ভিজিট : ২৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

৬৫ বছর বয়সি টমাস ডুলিকে বাংলাদেশের নতুন কোচ করা হয়েছে। জার্মানির বংশোদ্ভূত কোচ যুক্তরাষ্ট্রের হয়ে ডিফেন্ডার পজিসনে ৮১ ম্যাচ খেলেছেন। গোল তার সাতটি। শুক্রবার (২২ মে) সকালে ঢাকায় এসেছেন কোচ। ডুলিকে পেয়ে বাফুফে রোমাঞ্চিত।

বাফুফে বলেছে, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হেড কোচ হিসেবে যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত জার্মান থমাস ডুলিকে নিয়োগ দিয়ে আমরা আশাবাদী ও রোমাঞ্চিত।

তার ক্যারিয়ার তুলে ধরে বাফুফে বলছে, বিশ্ব ফুটবলে দীর্ঘ ৪৩ বছরের অভিজ্ঞতা নিয়ে আসছেন তিনি। খেলোয়াড়ি জীবনে তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে খেলেছেন এবং ১৯৯৪ সালের বিশ্বকাপে অংশ নিয়েছেন।

এছাড়া ১৯৯৮ সালের বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দলের অধিনায়কের দায়িত্বও পালন করেন। পরবর্তী সময়ে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইউর্গেন ক্লিন্সম্যানের অধীনে যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন।

তার যোগ্যতা নিয়ে বাফুফের কথা, কোচ ডুলি একটি দল গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ দক্ষ এবং এশিয়ার ফুটবলের বাস্তবতা, চ্যালেঞ্জ ও সমর্থকদের আবেগ সম্পর্কে তার রয়েছে গভীর ধারণা।

তার অধীনে ফিলিপাইন জাতীয় ফুটবল দল ইতিহাস গড়ে অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করে এবং অর্জন করে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ বিশ্ব র‌্যাঙ্কিং।

সবশেষে তিনি গায়ানা জাতীয় ফুটবল দলের হেড কোচ ছিলেন। তার অধীনে গায়ানা চারটি ম্যাচের সবকটিতেই জয় পায়।

এরপর তাদের আশা, বাংলাদেশের তরুণ ফুটবলারদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাতীয় দলকে আরও প্রতিযোগিতামূলক ও সফল এক দলে পরিণত করার লক্ষ্য নিয়েই এবার নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন থমাস ডুলি।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy