প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৭:১৬ পিএম (ভিজিট : ৭৬)

X
প্রধান কারারক্ষী গোলাম মোস্তফা
ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরাণীগঞ্জে কর্মরত প্রধান কারারক্ষী গোলাম মোস্তফা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার বাদনোহালী গ্রামের বাসিন্দা ছিলেন। তার পিতার নাম কলিম উদ্দিন।
জানা যায়, গোলাম মোস্তফা ১ জুন ১৯৮৯ সালে কারারক্ষী পদে চাকরিতে যোগদান করেন এবং বর্তমানে প্রধান কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। গত ২৪ এপ্রিল দিনাজপুর জেলা কারাগার থেকে বদলি হয়ে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে যোগদান করেন।
কারা সূত্রে জানা গেছে, গত ২০ মেয়ে সকাল ১০টার দিকে বাজার করার উদ্দেশ্যে তিনি আরপি গেট সংলগ্ন বাঘৈর বাজার এলাকায় যান। বাজার শেষে ফেরার পথে ঢাকা-মাওয়া হাইওয়ের সার্ভিস রোডে একটি রেজিস্ট্রেশনবিহীন মাহিন্দ্রা ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাৎক্ষণিকভাবে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার বিকেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।এ বিষয় কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতায়ের হোসেন, বলেন আমরা একজন ভালো সহকর্মীকে হারিয়েছি, আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করি। কারা অধিদপ্তর সদয় সর্বদায় উনার পরিবারের পাশে থাকবেন।