রোনালদোর জোড়া গোলে চ্যাম্পিয়ন আল নাসর

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

দুই গোলে এগিয়ে যাওয়ার পর, আচমকাই পেনাল্টিতে গোল হজম করে আল নাস্র। তবে দারুণ এক ফ্রি কিকে দলকে

2026-05-22T19:34:31+00:00
2026-05-22T19:34:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রোনালদোর জোড়া গোলে চ্যাম্পিয়ন আল নাসর
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৭:৩৪ পিএম   (ভিজিট : ৬১)
শিরোপা হাতে ক্রিশ্চিয়ানো রোনালদো।
X

শিরোপা হাতে ক্রিশ্চিয়ানো রোনালদো।

দুই গোলে এগিয়ে যাওয়ার পর, আচমকাই পেনাল্টিতে গোল হজম করে আল নাস্র। তবে দারুণ এক ফ্রি কিকে দলকে দুর্ভাবনায় পড়তে দেননি ক্রিস্তিয়ানো রোনালদো। দামাককে হারিয়ে ছয় মৌসুম পর লিগ চ্যাম্পিয়ন হলো আল নাস্র।

আল-আওয়াল পার্কে বৃহস্পতিবার সৌদি প্রো লিগের শেষ রাউন্ডে ৪-১ গোলে জিতেছে স্বাগতিকরা। সাদিও মানের গোলে এগিয়ে যাওয়ার পর, ব্যবধান বাড়ান কিংসলে কোমান। দামাক ব্যবধান কমানোর পর, দলের পরের দুটি গোল করেন রোনালদো।

ইউরোপীয় ফুটবলের পাঠ চুকিয়ে ২০২২ সালের ৩০ ডিসেম্বর সৌদি আরবে পাড়ি জমানোর পর, সেখানে এই প্রথম মেজর কোনো শিরোপার স্বাদ পেলেন রোনালদো। ৩৪ ম্যাচে ২৮ জয় ও দুই ড্রয়ে চ্যাম্পিয়নদের পয়েন্ট ৮৬।

আল নাস্রের এটা একাদশ শিরোপা। এর আগে সবশেষ তারা জিতেছিল ২০১৮-১৯ মৌসুমে। আরেক ম্যাচে আল ফায়হাকে ১-০ গোলে হারানো আল হিলাল ৮৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ। আরও ১২টি দলের সঙ্গে একই সঙ্গে মাঠে নামে দুই শিরোপাপ্রত্যাশী।

রোনালদোরা যেখানে পরিষ্কার সুযোগ তৈরি করতেই ভুগছিল, সেখানে আরেক মাঠে তৃতীয় মিনিটেই সুলতান মানদাশের গোলে এগিয়ে যায় আল হিলাল। তাতে পয়েন্ট তালিকার শীর্ষ দুইয়েও ওলট-পালট হয়। যদিও তা অল্প সময়ের জন্যই। নিজেদের গুছিয়ে নিয়ে টানা আক্রমণ শুরু করে নাস্র এবং ৩৪তম মিনিটে এগিয়ে যায় তারা; কের্নারে হেডে গোলটি করেন মানে।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নাস্র। ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান ফরাসি উইঙ্গার কোমান। ছয় মিনিট পর পেনাল্টি পেয়ে সফল স্পট কিকে ব্যবধান কমান মোরলায়ে। যদিও তাদের সেই একটু স্বস্তিও বেশিক্ষণ থাকেনি। ৬৩তম মিনিটে ডি-বক্সের বাঁদিক থেকে সরাসরি ফ্রি কিকে দূরের পোস্ট ঘেঁষে বল জালে পাঠান রোনালদো।

আর ৮১তম মিনিটে প্রতিপক্ষের দুর্বলতায় ছয় গজ বক্সের ডান দিকে বল পেয়েই বুলেট গতির শটে জয়টা একরকম নিশ্চিত করে ফেলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। এবারের লিগে পর্তুগিজ তারকার গোল হলো ২৮টি। হাজার গোলের পানে ছুটে চলা রোনালদোর ক্যারিয়ার গোল হলো ৯৭৩টি।

আর শেষ দিকে একসঙ্গে রোনালদো ও মানেকে তুলে নেন কোচ। তবে এতে খেলায় কোনো প্রভাব পড়েনি। এক মুহূর্তের জন্যও যেন তাদের মুখে হাসি থামেনি।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy