বিশ্বকাপে হাল্যান্ড-ওদেগোরদের দলে ১ নতুন মুখ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

নরওয়ের বিশ্বকাপ দল বাছাই প্রক্রিয়ায় সবচেয়ে বেশি আলোচনার জায়গা ছিল গোলরক্ষক পজিশন, যেখানে শেষ মুহূর্তে ডাক পেয়েছেন কখনও

2026-05-22T19:43:51+00:00
2026-05-22T19:43:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপে হাল্যান্ড-ওদেগোরদের দলে ১ নতুন মুখ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৭:৪৩ পিএম   (ভিজিট : ৪৭)
জাতীয় দল সতীর্থ ইউলিয়ানের সঙ্গে আর্লিং হাল্যান্ড।
X

জাতীয় দল সতীর্থ ইউলিয়ানের সঙ্গে আর্লিং হাল্যান্ড।

নরওয়ের বিশ্বকাপ দল বাছাই প্রক্রিয়ায় সবচেয়ে বেশি আলোচনার জায়গা ছিল গোলরক্ষক পজিশন, যেখানে শেষ মুহূর্তে ডাক পেয়েছেন কখনও জাতীয় দলে না খেলা সান্দের টাঙ্গভিক। ২৮ বছর পর আবার বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে নরওয়ে। উত্তর আমেরিকা আসরের জন্য বৃহস্পতিবার চূড়ান্ত দল ঘোষণা করেছেন প্রধান কোচ স্তল সুলবাকেন।

পোস্টে ছাড়া দলটিতে আর তেমন বড় কোনো চমক নেই। আগের মতোই অধিনায়ক থাকবেন এবার আর্সেনালকে প্রিমিয়ার লিগ জয়ে নেতৃত্ব দেওয়া মার্টিন ওদেগোর। আক্রমণভাগে আছেন সময়ের সেরা ফুটবলারদের একজন আর্লিং হলান্ড।

এবার দলটির তিন গোলরক্ষক নির্বাচন নিয়ে সমস্যার শুরু মূলত ক্লাব এসকে ব্রানের গোলরক্ষক মাথিয়াস ডিঙ্গালান্ডের চোট এবং বোদা/গ্লিম্টের নিকিতা হাইকিনের জাতীয়তা বদলে নরওয়ের হয়ে খেলার অনুমতি ফিফা না দেওয়ার কারণে। আর এতেই কপাল খুলে যায় টাঙ্গভিকের। নরওয়ে দলে ২৩ বছর বয়সি এই গোলরক্ষকই জাতীয় দলে একমাত্র নতুন মুখ।

বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে আট ম্যাচের সবগুলো জিতে, ইতালিকে পেছনে ফেলে সরাসরি মূল পর্বে উঠেছে নরওয়ে। তাদের উপস্থিতির কারণে ‘আই’ গ্রুপ হয়ে উঠেছে ‘মৃত্যুকুপ।’

আগামী ১৬ জুন ইরাকের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে নরওয়ের। ‘আই’ গ্রুপে অন্য দুই দল ফ্রান্স ও সেনেগাল।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy