জিম্বাবুয়েতে ৩ সংস্করণেই খেলবে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

আইসিসির ভবিষ্যৎ সফরসূচির পরিকল্পনা অনুযায়ী জিম্বাবুয়েতে দুটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে খেলার কথা ছিল বাংলাদেশের। পরিবর্তন এসেছে সেখানে।

2026-05-22T19:54:56+00:00
2026-05-22T19:54:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জিম্বাবুয়েতে ৩ সংস্করণেই খেলবে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৭:৫৪ পিএম   (ভিজিট : ৪১)
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার সুখস্মৃতি নিয়ে জিম্বাবুয়েতে টেস্ট খেলবে বাংলাদেশ।
X

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার সুখস্মৃতি নিয়ে জিম্বাবুয়েতে টেস্ট খেলবে বাংলাদেশ।

আইসিসির ভবিষ্যৎ সফরসূচির পরিকল্পনা অনুযায়ী জিম্বাবুয়েতে দুটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে খেলার কথা ছিল বাংলাদেশের। পরিবর্তন এসেছে সেখানে। আগামী জুন ও জুলাইয়ে আফ্রিকার দেশটিতে একটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি২০ খেলবে তারা। একটি টেস্ট ও দুটি ওয়ানডে কমেছে। এর বদলে যুক্ত হয়েছে তিনটি টি২০।

আগামী ২৮ জুন হারারেতে শুরু হবে একমাত্র টেস্ট। একই মাঠে ৬, ৯ ও ১১ জুলাই হবে তিনটি ওয়ানডে। ১৫, ১৭ ও ১৯ জুন বুলাওয়ায়োতে হবে তিনটি টি২০। শেষ ম্যাচের দিন হবে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল। টেস্টে এখন পর্যন্ত ২০ বার জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এর ৯ টিতে জিতেছে তারা, হেরেছে আটটিতে।

২০২২ সালের জুলাই-অগাস্টে সবশেষ জিম্বাবুয়ে সফর করেছিল বাংলাদেশ। সেবার কোনো টেস্ট ছিল না। সব ম্যাচ খেলা হয়েছিল হারারেতে এবং দুটি সিরিজই স্বাগতিকরা জিতেছিল ২-১ ব্যবধানে। ঘরের মাঠে এটাই চলতি বছর জিম্বাবুয়ের প্রথম সিরিজ। গত ফেব্রুয়ারি-মার্চের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলবে তারা।

বাংলাদেশ দল আছে খেলার মাঝেই। মাত্রই দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তানকে। জিম্বাবুয়ে সফরের আগে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি২০ সিরিজ খেলবেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাসরা।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy