পাকিস্তান ওয়ানডে দলে ফিরলেন বাবর আজম

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাবর আজমকে দলে ফিরিয়েছে পাকিস্তান। প্রথমবারের মতো ডাক পেয়েছেন কিপার-ব্যাটসম্যান রোহাইল

2026-05-22T21:08:10+00:00
2026-05-22T21:08:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাকিস্তান ওয়ানডে দলে ফিরলেন বাবর আজম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৯:০৮ পিএম   (ভিজিট : ৫১)
বাবর আজম-ফাইল ছবি
X

বাবর আজম-ফাইল ছবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাবর আজমকে দলে ফিরিয়েছে পাকিস্তান। প্রথমবারের মতো ডাক পেয়েছেন কিপার-ব্যাটসম্যান রোহাইল নাজির, বাঁহাতি স্পিনার আরাফাত মিনহাস ও পেসার আহমেদ দানিয়াল।

যথারীতি দলকে নেতৃত্ব দেবেন পেসার শাহিন শাহ আফ্রিদি। সহ-অধিনায়ক করা হয়েছে সালমান আলি আগাকে। শুক্রবার ঘোষিত ১৬ সদস্েযর দলে জায়গা হয়নি অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের।

রাওয়ালপিন্ডিতে আগামী ৩০ মে শুরু হবে সিরিজ। পরের দুটি ম্যাচ হবে লাহোরে, ২ ও ৪ জুন।


বাবর ছাড়াও অভিজ্ঞ শাদাব খান ও নাসিম শাহ ফিরেছেন দলে। ২০২৫ সালের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পাওয়া সিরিজে সবশেষ খেলেছিলেন পেসার নাসিম। সেটাই ছিল দেশের মাটিতে পাকিস্তানের সবশেষ ওয়ানডে সিরিজ। আর ২০২৩ বিশ্বকাপে সবশেষ খেলেছিলেন শাদাব।

চলতি বছরের পিএসএলে চোটের জন্য তিনটির বেশি ম্যাচ খেলতে পারেননি নাসিম। নাসিমের মতো দানিয়েলও ফিরছেন চোট কাটিয়ে। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় পিএসএলে বেশ কিছু ম্যাচ খেলতে পারেননি তিনি।

ওয়ানডে দলে আরও ফিরেছেন বাঁহাতি রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম। ২২ উইকেট নিয়ে পিএসএলের সবশেষ আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি। গত অগাস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেন তিনি।


পাকিস্তান সবশেষ ওয়ানডে খেলেছে গত মার্চে, বাংলাদেশের মাটিতে। সেখান ২-১ ব্যাবধানে হেরে যাওয়া সিরিজের দল থেকে বাদ পড়েছেন ফায়সাল আকরাম, ফাহিম আশরাফ, হুসাইন তালাত, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও অভিষিক্ত সাদ মাসুদ।

চোটের জন্য বিবেচনায় ছিলেন না সাইম আইয়ুব ও ফাখার জামান। অসুস্থতার জন্য নেই উসমান খান। এই তিন জন বাংলাদেশ সফরের দলে ছিলেন না। আইয়ুব ও ফাখারের অনুপস্থিতিতে টপ অর্ডারের জন্য সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত ও শামিল হুসাইনের ওপর আস্থা রেখেছে পাকিস্তান। বাংলাদেশ সফরে এই তিন জনের অভিষেক হয়।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের পাকিস্তান দল: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), সালমান আলি আগা (সহ-অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, আরাফাত মিনহাস, বাবর আজম, হারিস রউফ, মাজ সাদাকাত, গাজি ঘোরি (উইকেটরক্ষক), নাসিম শাহ, রোহাইল নাজির (উইকেটরক্ষক), সাহিবজাদা ফারহান, শাদাব খান, শামিল হুসাইন, সুফিয়ান মুকিম।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy