ঈদে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশ, শেষ অফিস যেদিন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এই দীর্ঘ ছুটির সুবিধা সমন্বয়ে সাপ্তাহিক

2026-05-22T20:43:49+00:00
2026-05-22T20:43:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশ, শেষ অফিস যেদিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৮:৪৩ পিএম   (ভিজিট : ১৩০)
ছুটির আওতায় পড়বেনা জরুরি পরিষেবা
X

ছুটির আওতায় পড়বেনা জরুরি পরিষেবা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এই দীর্ঘ ছুটির সুবিধা সমন্বয়ে সাপ্তাহিক ছুটির দিন আগামীকাল শনিবার (২৩ মে) অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে থেকে পরবর্তী ৩১ মে পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে এর আগে ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিন এবং পরদিন ২৪ মে (রোববার) অফিস যথারীতি খোলা থাকবে।

জরুরি পরিষেবাগুলো এই দীর্ঘ ছুটির আওতায় পড়বে না। বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা ছুটির বাইরে থাকবেন। এছাড়া হাসপাতাল ও জরুরি চিকিৎসা সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরাও যথারীতি দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ঈদ ঘিরে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

বেসরকারি খাতের শিল্প-প্রতিষ্ঠান ও কল-কারখানার জন্য সাধারণ ছুটি ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। পাশাপাশি আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy