বাকেরগঞ্জে অবহেলিত জনগোষ্ঠীর পাশে বিএনপি নেতা রুবেল

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশাল বাকেরগঞ্জ উপজেলা ১৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত নদী বেষ্টিত এই উপজেলা, প্রায় পাঁচ লাখ

2026-05-22T19:30:48+00:00
2026-05-22T19:30:48+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
বাকেরগঞ্জে অবহেলিত জনগোষ্ঠীর পাশে বিএনপি নেতা রুবেল
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৭:৩০ পিএম   (ভিজিট : ১৭৯)
বিএনপি নেতা মোঃ কামরুল হাসান রুবেল
X

বিএনপি নেতা মোঃ কামরুল হাসান রুবেল

বরিশাল বাকেরগঞ্জ উপজেলা ১৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত নদী বেষ্টিত এই উপজেলা, প্রায় পাঁচ লাখ মানুষের বসবাস করছেন বাকেরগঞ্জর এই উপজেলায়।

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সরকারি বরাদ্দের ছিটেফোঁটাও পায়নি অবহেলিত এই বিশাল জনগোষ্ঠী।

আওয়ামীলীগ সরকারের পতনের পর জাতীয়তাবাদী দল বিএনপির বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও বরিশাল ০৬ বাকেরগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের সুশৃঙ্খল নেতৃত্বে শুরু হয় বিভিন্ন ইউনিয়নে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ। এই কর্মযজ্ঞে যুক্ত হয়ে বাকেরগঞ্জ উপজেলার নদী বেষ্টিত সবচেয়ে অবহেলিত ইউনিয়ন কবাই ইউনিয়নের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে দেখা যায় কবাই বিএনপির সভাপতি মোঃ কামরুল হাসান রুবেলকে।

সমাজ সেবক কামরুল হাসান রুবেল ইতিমধ্যেই নিজ অর্থায়নে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে গ্ৰামীন জনপদের অসংখ্য সড়ক সংস্কার করতে সক্ষম হয়েছেন। করেছেন বেশকয়েকটি পাঠদানের অনুপযোগী বিদ্যালয়ের সংস্কার। 

সংস্কার ও মেরামত করেছেন বেশকয়েকটি জামে মসজিদ, বিএনপি নেতা কামরুল হাসান রুবেলের নিজের অর্থায়নে কবাই ইউনিয়নের চুনাখালী বায়তুন নুর জামে মসজিদ ও ঈদগাহ মাঠের সংস্কার করে মুসুল্লিদের দুর্ভোগ লাঘব করে ব্যাপক প্রশংসিত হয়েছেন গুনী এই রাজনৈতিক নেতা। কিছু দিন আগেও কোন ব্যক্তি মৃত্যু বরন করলে তার জানাজা অনুষ্ঠানের জন্য কোন মাঠ ছিল না, মসজিদের ঈদগাহ নির্মাণ করে এই সমস্যার অবসান হয়।

শুধু রাস্তাঘাট সংস্কার ও মসজিদ , মন্দির সংস্কার করেই থেমে যায়নি কামরুল হাসান রুবেলের কর্মযজ্ঞ, নিজের অর্থায়নে অসংখ্য গৃহ হীন মানুষের মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন মানবিক এই বিএনপি নেতা। 

বাকেরগঞ্জে কবাই ইউনিয়নের অবহিত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে কাজ করার ও সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে বিরামহীন কাজ করার বিষয়ে জানতে চাইলে বিএনপির সভাপতি ও সমাজ সেবক মোঃ কামরুল হাসান রুবেল বাংলাদেশ বুলেটিনকে বলেন আমি ছোট বেলা থেকেই ন্যায় নীতি আদর্শের সাথে সাধারণ মানুষের কল্যাণে আমার সাধ্যমত কাজ করতে চেষ্টা করি, আমার চাওয়া পাওয়ার কিছু নেই,সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা বাণিজ্য করে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুশৃঙ্খল নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই।

তিনি আরো বলেন বাকেরগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান ক্ষমতায় গেলেই বাকেরগঞ্জে উন্নয়ন মূলক কাজ দেখতে পায় জনগণ, এবারেও এই উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে জননেতা আবুল হোসেন খানের সুশৃঙ্খল নেতৃত্বে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত সুখী সমৃদ্ধ আগামীর বাকেরগঞ্জ উপজেলা বিনির্মাণ করব ইনশাআল্লাহ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy