চীনের কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণ: নিহত ৮, আটকা ৩৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চীনের শানসি প্রদেশে কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত ও ৩৮ জন আটকা পড়েছেন। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নির্দেশে উদ্ধার অভিযান ও তদন্ত চলছে।

2026-05-23T10:49:13+00:00
2026-05-23T10:49:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চীনের কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণ, নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১০:৪৯ এএম   (ভিজিট : ৩১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

চীনের উত্তরাঞ্চলের শানসি প্রদেশের একটি কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত আট শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় খনির ভেতরে এখনও আটকা রয়েছেন ৩৮ জন।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, শুক্রবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লিউশেনইউ কয়লাখনিতে এই বিস্ফোরণ ঘটে। ঘটনার সময় খনিতে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। শনিবার সকাল ৬টা পর্যন্ত ২০১ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ৩৮ জনকে উদ্ধারে নিরবচ্ছিন্ন অভিযান চলছে।

খনিটিতে বিষাক্ত ও গন্ধহীন কার্বন মনোক্সাইড গ্যাসের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় আটকে পড়া কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে, দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা জোরদারে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন তিনি।

চীনের কয়লাখনির প্রধান কেন্দ্র শানসি প্রদেশে সাম্প্রতিক বছরগুলোতে খনির নিরাপত্তা ব্যবস্থা উন্নত হলেও, যথাযথ বিধি লঙ্ঘনের কারণে দেশটিতে এখনও প্রায়ই এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে।




  বিষয়:   চীনের কয়লাখনি দুর্ঘটনা  গ্যাস বিস্ফোরণ  শানসি প্রদেশ  সিনহুয়া 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy