
ইসলামপুর উপজেলা ও পৌর ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
শুক্রবার (২২ মে) সন্ধায় ইসলামপুর উপজেলা কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মী সমাবেশের উদ্বোধন করেন আতিকুর রহমান সুমিল।
ইসলামপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাদমান শাকিব রিফাতের সভাপতিত্বে এবং সদস্য সচিব শাকিল আহমেদ পাপন ও নাঈম ইসলাম নীরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি নাসিদা শাফিজ বিনতী।
এছাড়া বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শামীম আহম্মেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহাদী হাসান রেমিন এবং সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রাকিব।