চট্টগ্রামে কাভার্ড ভ্যানের গোপন চেম্বারে ২৩ হাজার ইয়াবা

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম নগরে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকানো ২৩ হাজার ৬৬০ ইয়াবা খুঁজে পেয়েছে র‌্যাব-৭। এ

2026-05-23T14:48:12+00:00
2026-05-23T14:48:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে কাভার্ড ভ্যানের গোপন চেম্বারে ২৩ হাজার ইয়াবা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ২:৪৮ পিএম   (ভিজিট : ৩১)
চট্টগ্রামে কাভার্ড ভ্যানের গোপন চেম্বারে ২৩ হাজার ইয়াবা
X

চট্টগ্রামে কাভার্ড ভ্যানের গোপন চেম্বারে ২৩ হাজার ইয়াবা

চট্টগ্রাম নগরে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকানো ২৩ হাজার ৬৬০ ইয়াবা খুঁজে পেয়েছে র‌্যাব-৭। এ ঘটনায় ভ্যানটি জব্দ এবং এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শুক্রবার (২২ মে) দিবাগত রাত দেড়টার দিকে কর্ণফুলী থানার ফকিরনীরহাটের শাহ মোহছেন আউলিয়া (র.) এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ তল্লাশি চালানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কক্সবাজার থেকে কাভার্ড ভ্যানে করে ইয়াবার চালান চট্টগ্রাম শহরের দিকে আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বাঁশখালী-আনোয়ারা-চট্টগ্রাম সড়কে সন্দেহভাজন ভ্যানটি থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে গাড়িটির পেছনের অংশের নিচে বিশেষ কৌশলে তৈরি লোহার চেম্বার থেকে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় ভ্যানের চালক নাজমুল হককে (৩৭) আটক করা হয়। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, আটক ব্যক্তি ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য কর্ণফুলী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy