তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আর‌এডিপি পর্যালোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মে ২০২৬ মাসের আর‌এডিপি (RADP) পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৩ মে) রাজধানীর আগারগাঁওয়ে

2026-05-23T16:15:34+00:00
2026-05-23T16:15:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আর‌এডিপি পর্যালোচনা সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৪:১৫ পিএম   (ভিজিট : ৩১)
পর্যালোচনা সভা
X

পর্যালোচনা সভা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মে ২০২৬ মাসের আর‌এডিপি (RADP) পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের সভাকক্ষে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি।

সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় প্রকল্প পরিচালকরা প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী দেশের প্রযুক্তিগত রূপান্তর কার্যক্রমকে আরও গতিশীল করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তিনি প্রযুক্তিনির্ভর সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশনা প্রদান করেন। 

মন্ত্রী বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

আইসিটি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন এর সভাপতিত্বে সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা,সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিসহ প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy